Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশুর অজান্তেই তাকে কীভাবে সব্জি খাওয়াবেন? রইল কিছু টিপস  

গতানুগতিক বাড়ির রান্নায় প্রাপ্তবয়স্ক মানুষেরই একঘেয়েমি আসে শিশুরা তো সেখানে নগণ্য। শিশুর অজান্তেই তাকে কীভাবে সব্জি খাওয়াবেন রইল কিছু টিপস  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নানারকম সব্জির পদ বানানোর মোক্ষম সময় হল শীতকাল। যারা খেতে ভালোবাসেন বা সব্জি দিয়ে নান পদ বানাতে চান তাঁরা শীতকালের অপেক্ষায় থাকেন। কিন্তু যারা সব্জি থেকে এক্কেবারে মুখ ফিরিয়ে থাকতে চায় তাঁরা হল বাড়ির খুদে সদস্যরা। সব্জিতে তাদের একেবারে অনিহা। এদিকে মা-ও নাছোড়বান্দা। স্বাস্থ্যের কথা ভেবে সন্তানকে তিনি সব্জি খাওয়াবেনই। জেনে নিন কীভাবে এই সমস্যার সমাধান করবেন। শিশুর অজান্তেই তাকে কীভাবে সব্জি খাওয়াবেন রইল কিছু টিপস।  

গতানুগতিক বাড়ির রান্নায় প্রাপ্তবয়স্ক মানুষেরই একঘেয়েমি আসে শিশুরা তো সেখানে নগণ্য। তাই একটু অন্যভাবে মুখরুচির দিকে নজর রেখে তাদের জন্য বানিয়ে ফেলুন নানা সব্জি দিয়ে চাউমিন, ফ্রায়েড রাইস বা চিঁড়ের পোলাও। তাতে দিন বিভিন্ন সব্জি। এতে স্বাদ বদলও হবে আর আপনার সন্তানের সব্জিও খাওয়া হবে। অর্থাৎ বজায় থাকবে সবদিকই। মুখরোচক খাবারে থাকবে ভরপুর পুস্টি। 

শুধুই সব্জি নয় ফল খাওয়ার ক্ষেত্রেও অনীহা থাকে অনেক শিশুরই। সেক্ষেত্রে বিভিন্ন ফলের স্মুদি বানিয়ে আপনি আপনার বাচ্ছাকে খাওয়াতে পারেন। কারণ ফলে অনীহা থাকলেও স্মুদিতে কোনও শিশুর অনীহা থাকে না। তাই সেক্ষেত্রে স্বাদ ও সুস্বাস্থ্য দুইই বজায় থাকবে।

এইসময় নানারকম সব্জি যেহেতু বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে আপনার সন্তানকে মুখরোচক স্যালাড বানিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও নানারকম সব্জি দিয়ে আলুকাবলি বা চাট বানিয়ে আপনার সন্তানের অজান্তেই তাঁকে সব্জি খাওয়াতে পারেন। 

কাবাব সকলেরই বরাবরের পছন্দের। তাই তার বিকল্প অনুযায়ী এই সময়ের সব্জি দিয়ে কাবাবের মত করে রোস্ট বানিয়ে অভিনব উপায়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00