Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছট মহাপর্বতে ভুলেও করবেন না এই কাজ

বছরে দুবার পালিত হয় ছট

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে শুরু হয়েছে ছটের মহাপর্ব। চলবে চার দিন পর্যন্ত অর্থাৎ ১১ই নভেম্বর পর্যন্ত। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয় এই পুজো। বছরে দুবার পালিত হয় ছট। প্রথমবার চৈত্র মাসের এবং দ্বিতীয়বার কার্তিক মাসে। পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য নারী-পুরুষ নির্বিশেষে এই পুজো পালন করেন। তবে এই সময় ভুলেও করবেন না কাজগুলি-

১. ছট পূজার প্রসাদ এমন জায়গায় তৈরি করা উচিত নয় যেখানে খাবার প্রস্তুত করা হয়। মাটির উনুনে পুজোর প্রসাদ রান্না করুন।

২. নারী এবং উভয়েই ছটপুজোর উপোস রাখতে পারেন। নিষ্ঠাভরে এই পুজো করলে আশীর্বাদ পাওয়া যায়। কারণ ছটপুজোর উপোস করলে অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।

৩. ছটপুজোর সময় ঘরের মধ্যে কোনও ময়লা রাখা উচিত নয়। যেমন অপরিস্কার কাপড়, নোংরা পাত্র সেদিন দূরে রাখা উচিত। যেখানে ঠাকুরের প্রসাদ তৈরি করা হচ্ছে সেখানে যেন রান্না করা না হয় এবং ওই জায়গায় ভুলেও খাবেন না।

৪. পুজোর জন্য শুধু বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করতে পারেন। কখনওই স্টিল বা কাঁচের পাত্র ব্যবহার করবেন না ছটপুজোতে। খাঁটি ঘি-এর তৈরি প্রসাদ ও ফল দিয়ে পুজো করা হয়।

৫. ছটপুজোর চারদিনই উপোসের সময় নতুন পোশাক পরতে হয় মহিলা ও পুরুষদের এবং পুজোর দিন সূর্যকে অর্ঘ্য নিবেদন করার আগে কখনও খাবার গ্রহণ করবেন না। তামার পাত্র দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলেন বিশেষ কৃপা পাওয়া যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00