Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুপুরের ঘুম শরীরের জন্য আদৌ ভাল? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালি হয়ে জন্ম নিয়ে ভাতঘুম দেব না ? এই হচ্ছে এক অভ্যেস। দুপুরে খাবার পরই ঘুম! অনেকেই আছেন যারা দুপুরের খাবার পরে পরেই ঘুমোতে যায়। দুপুরের ঘুম না হলে যেন জমে না দুপুরটা। আপনি কী জানেন এতে কত বড় ক্ষতি হচ্ছে আপনার? বিশেষজ্ঞরা যা বলছেন তা শুনলে চোখ কপালে উঠবে! দেরি না করে জেনে নিন কেন এই ঘুম বাজে প্রভাব ফেলে আমাদের শরীরের ওপর বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে!

বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা দুপুরে ঘুমোতে পারে। আবার যারা অনেক সকাল থেকেই টানা পরিশ্রম করেন শক্তি বাড়ানোর জন্য তারাও ভাতঘুম দিতে পারেন। রাত জেগে যারা কাজ করবেন ভাবছেন তাঁরা একটু দুপুরে ঘুমিয়ে নিলে সমস্যা নেই। তবে সময় বুঝে ঘুমোনো উচিত। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমোনো উচিত নয় একেবারে।

সচেতনতা :  ১)দুপুরের ঘুমের অভ্যাস আপনার শরীরে খুব বাজে প্রভাব ফেলতে পারে। তাদের ডায়বেটিস, কোলেস্টেরল এবং হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি। দুপুরের ঘুম এ ধরনের সমস্যা বাড়িয়ে দেয়।২) ভালো নয় অতিরিক্ত ঘুমও। আপনি যদি দুপুরে ঘুমানোর অভ্যাস করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই রাতের ঘুমে ঘাটতি পড়ে যাবে। রাতে ঘুমাতে যাওয়ার রুটিনও আর মিলবে না। ঘুমোতে গিয়েও দেখবেন ঘুম আসছে না। ৩) যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়। খাবার, শরীরচর্চা থেকে শুরু করে ঘুম, কোনোটিই অনিয়মিত হলে চলবে না। ৪) যাদের হজমের সমস্যা আছে তাঁরা ঘুমোতে যাবার আগে হাঁটা চলা করবেন। খাবার হজম হয়ে যাওয়ার পরই ঘুমোতে যাওয়া উচিত। পারলে দুপুরের ঘুম এড়িয়ে যাওয়া উচিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00