Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সারমেয়ই নাকি ঘোচাবে গ্রহদশা বলছেন জ্যোতির্বিদরা

জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে কুকুর পুষলে তা আপনার সৌভাগ্য ফেরাতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে শনিবার কালো কুকুরকে খাওয়ালে ঘুচে যাবে শনি, রাহু ও কেতুর দশা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশুপ্রেমী অনেকেই হন, অনেকেই আবার বাড়িতে পোষেন বিড়াল, কুকু্‌ পাখি। কিন্তু শখের জন্য নয় জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে কুকুর পুষলে তা আপনার সৌভাগ্য ফেরাতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে শনিবার কালো কুকুরকে খাওয়ালে ঘুচে যাবে শনি, রাহু ও কেতুর দশা।

যদি এমনিও কোনও কুকুরকে খাওয়ানো হয় তাতেও কিছু গ্রহ দশা কাটে। এছাড়াও কেটে যায় কালসর্প দোষ। শুধু তাই নয় জ্যোতির্বিদদের মতে এতে নাকি মা লক্ষী তুষ্ট হন। বাড়িতে কুকুর থাকলে সেই পরিবারে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও পরিবারের সদস্যরাও সুস্থ থাকেন। যেকোনো বিপদ থেকে গৃহস্থ বাঁচতে পারে।

তবে শুধুই জ্যোতির্বিদ নন চিকিৎসকদের মতেও ‘ডগ থেরাপি’ ভীষণভাবে আমাদের প্রত্যেকের জন্য কার্যকর। বিশেষ করে আমরা যারা কুকুর ভালোবাসি। বাড়ির কুকুর হোক বা রাস্তার কুকুর তাদের ভালবাসলে কমে যায় মানসিক অস্থিরতা। মন ভালো থাকে সঙ্গে শরীরও।

জ্যোতির্বিদদের মতে বুদ্ধিমত্তায় কুকুরের মতো পশু হয় না। এছাড়াও মানুষের কষ্টে তারা যেভাবে সমব্যথী হয় তার জন্যই তারা আমাদের সন্তান সম হয়ে ওঠে আমাদের একাকীত্ব দূর করে ভাষায় প্রকাশ না করতে পারলেও তাদের দুঃখ হয় তা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সারমেয়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00