Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষায় পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, সঙ্গে রাখছেন তো এই জিনিসগুলি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষায় কখনও ভ্যাবসা গরম আবার কখনও ঝরঝর করে বৃষ্টি। যা নিয়ে নাজেহাল অবস্থা চারিদিকে। তবে এই বৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্য কিন্তু একেবারেই নজরকাড়া। এমন আবহে সবুজের মাঝে, বিশেষ করে পাহাড়ে বেড়াতে যেতে মন চায় অনেকেরই, আর যেই মন চাইল সেই পাহাড়ে বেরোনোর প্ল্যানও বানিয়ে ফেলেন সবাই। কিন্তু জানেন কী, পাহাড়ে বেড়াতে গেলে কোন কোন জিনিস রাখা খুবই জরুরী। জানেন না তাইতো। চলুন আজ জানিয়ে দিই।

১. তবে আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখে তবেই পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। আর বেড়াতে যাওয়ার আগে অবশ্যই ফার্স্ট এইডের ব্যবস্থা রাখুন নিজের কাছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় পোকামাকড় থেকে রক্ষা পেতে কাছে ওষুধ রাখুন। এছাড়া বাইরে ঘুরতে গেলে স্থানীয় খাবার খাওয়ার প্রবনতা মোটামুটি সবারই থাকে। কিন্তু বর্ষার সময় স্ট্রিট ফুড এড়িয়ে যাওয়াই ভাল। কারণ এই সময়ে জলের দ্বারা কোনো রোগের শিকার হতে পারেন।

২. আর বর্ষায় পাহাড়ে গেলে অবশ্যই সঠিক জুতো নেবেন, এবং আরেক জোড়া জুতো সঙ্গে রাখবেন। তবে মাথায় রাখবেন, বর্ষায় হিল জুতো পড়া একেবারেই চলবেনা। বরং সেই জায়গায় ওয়াটারপ্রুফ স্নিকার্স পরুন। এছাড়া পাহাড়ে বৃষ্টিতে ভিজে গেলে সহজে কাপড় শুকোতে চায়না, তাই সুতির কাপড়ের পরিবর্তে সিন্থেটিক কাপড় নিয়ে যান। ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে ওয়াটারপ্রুফ ব্যাগ সঙ্গে রাখুন। কারণ বেরোনোর সময় রাস্তায় যেকোনও পরিস্থিতিতে বৃষ্টিতে ব্যাগ ভিজে যেতে পারে। তাই আগেভাগেই প্রস্তুতি রাখুন। বৃষ্টিতে যাতে ভিজতে না হয়, তাহলে সঙ্গে রেনকোট রাখুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00