Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘায়ু চান? ডায়েটে থাক এই খাবারগুলি

দীর্ঘায়ুর জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। কিন্তু তা অনেকাংশে নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘায়ুর জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। কিন্তু তা অনেকাংশে নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপর। আর তাই আমাদের সুস্থভাবে বেঁচে থাকা অনেকটাই নির্ভর করে হেলদি ডায়েটের উপর। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নানা তথ্য। সেখানে জানা যাচ্ছে রেড মিটের পরিবর্তে খাবারে সবুজ শাক, সবজি, বাদাম ইত্যাদি যদি রাখা যায় তাহলে শরীরে অনেক সমস্যার সমাধান হতে পারে। মাংস ও প্রক্রিয়াজাত খাবার তাই খাদ্যাভ্যাস থেকে বাদ দেওয়া প্রয়োজন। সবুজ শাক সবজি ইত্যাদি যদি কেউ প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন তাহলে তিনি আরও ১৩ বছর বেশি বাঁচতে পারেন বা তাঁর আয়ু আরও ১৩ বছর বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে। গবেষণা বলছে কোনও ৬০ বছর বয়সী ব্যাক্তি যদি এই ডায়েট মেনে চলেন তাহলে সেক্ষেত্রে তাঁরও সাড়ে তিন থেকে আট বছর আয়ু বাড়ার সম্ভবনা থাকে। 

সম্প্রতি নরওয়েতে হওয়া এক গবেষণা অনুযায়ী জানানো হয়েছে যে বিদেশে যে ধরণের খাবার প্রচলিত তাঁর ৯০ শতাংশই প্রক্রিয়াজাত। এই খাবার থেকে ডায়াবেটিস, ওবেসিটি, ও ক্যানসারের মত নানা রোগ শরীরে বাসা বাঁধে। বিদেশের যে ডায়েট মূলত মেনে চলা হয় তাঁর বদলে যদি রোজ শুকনো ফল, বাদাম, শাক-সবজি ইত্যাদি খাওয়ার অভ্যাস তাঁদের হয় তাহলে খানিকটা সমস্যা কমে যেতে পারে।

গবেষণা বলছে কোনও ২০ বছর বয়সী ব্যাক্তি যদি প্রতিদিনের ডায়েটে ২০০ গ্রাম শিম, এক বাটি ডাল, শস্য দানা, ওটমিল, ব্রাউন রাইস, প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ সমৃদ্ধ খাবারগুলি রাখেন তাহলে আগামী দিনে তাঁর আয়ু আড়াই বছর পর্যন্ত বাড়তে পারে। গবেষণা বলছে এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে পরিবর্তন সবথেকে বেশি দেখা যায়। যদিও এর কারণ সঠিক জানা যায়নি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00