Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুধের সঙ্গে এই ৫ জিনিস মেশালেই বাড়বে ইমিউনিটি

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যালশিয়াম খেকে পুষ্টির অন্যতম উৎস হল দুধ। শিশু থেকে বুড়ো সকলের সহায় এই তরল পানীয়। অনেকে আবার দুধ খেতে পারেন না। দুধের গন্ধে বমি আসে। তাই আপনিও যদি এই তালিকায় থেকে থাকেন তবে বিকল্প কিছু পদ্ধতি রয়েছে । দুধের সঙ্গে বেশ কিছু জিনিস মিশিয়ে খেলেই এই সমস্যা দূর হবে। স্বাস্থ্য থাকবে ঝলমলে।

দারুচিনি : এক গ্লাস দুধে এক চিমটে দারচিনির গুঁড়ো দিয়েই পান করুন। স্বাদেও পরিবর্তন আসবে। এর উপকারীতাও প্রচুর। গবেষণায় দেখা গিয়েছে যে, দারচিনি শরীরে প্রদাহ কমায়। দারুচিনি মেশানো এই দুধ ফলে ব্যথা-বেদনা থেকেও মুক্তি দেয়।

চিয়া বীজ : অন্যতম সুপার ফুডের তালিকায় রয়েছে চিয়া বীজ। এতে রয়েছে নানা ভিটামিন, খনিজ এবং ফাইবার। এছাড়াও এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সহ অন্যান্য পুষ্টিকর উপাদান। তাই আপনি দুধের সঙ্গে খেতেই পারেন। এতে উপকার রয়েছে।

মধু : এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়া যা সংক্রমণ থেকে বাঁচায়। যারা চিনি ছাড়া দুধ খেতে পারেন না তাঁরা এক গ্লাসের মধ্যে ১ টেবিল চামচ মধু মিশিয়েই খেতে পারেন।

আমন্ড বাটার :  দুধের সঙ্গে আমন্ড বাটার মিশিয়ে নিলে এর স্বাদ অন্যরকম হয়। বাচ্চাদেরও এটা ভীষণ পছন্দ হবে।

হলুদ :  এতে রয়েছে কারকিউমিন নামক উপাদান। দীর্ঘদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে হলুদ। সংক্রমণ থেকে বাঁচাতে দারুণ কাজে আসে এটি। তাই দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00