Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধনতেরাসে কপাল খুলবে এই ৬ রাশির

এদিন তিন গ্রহের মিলনের ফলে রয়েছে ত্রিপুষ্কর যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২রা নভেম্বর ধনতেরাস। এই দিনে মা লক্ষ্মী, ধন্বন্তরী ও যমরাজের পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এদিন তিন গ্রহের মিলনের ফলে রয়েছে ত্রিপুষ্কর যোগ। অর্থাৎ এই সময় যেই কাজ করা হয়, তার তিনগুণ ফল পাওয়া যায়। তাই এই দিনে খারাপ কাজ এড়ানো উচিত। ধনতেরাসের দিনে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলায় প্রবেশ করবে বুধ। ধের রাশি পরিবর্তন ৬টি রাশির জাতকদের জন্য খুব শুভ হবে।

১. কর্কট- বুধের তুলায় গোচরের ফলে কর্কট রাশির জাতকরা শুভ পরিণাম লাভ করবেন। এই রাশির চতুর্থ স্থানে বুধ থাকবে, যার ফলে পরিবারে চলতে থাকা সমস্যা দূর হবে। পাশাপাশি কেরিয়ারেও সাফল্য লাভ করবেন। অর্থ লাভও করবে কর্কট জাতকরা। বুধ আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করবে।

২. কন্যা- বুধের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের সাহস ও পরাক্রম বৃদ্ধি হবে। এ সময় বুধ প্রথমে কন্যা রাশির দ্বিতীয় এবং পরে তৃতীয় কক্ষে গোচর করবে। বুধের এই গোচরের ফলে আর্থিক সমস্যা দূর হবে। পাশাপাশি অর্থ লাভের যোগও সৃষ্টি হচ্ছে।

৩. মেষ- ২ নভেম্বর বুধের তুলা রাশিতে গোচরের ফলে মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে শুভ পরিবর্তন দেখা দেবে। এ সময় আপনার সমস্ত সঙ্কট দূর হবে। আর্থিক লাভ এবং মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

৪. বৃশ্চিক- এই রাশিতে বুধ একাদশ এবং অষ্টম ঘরের অধিপতি। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য আপনাকে কাজ করতে হবে তা আপনি যে পরিবেশেই কাজ করুন না কেন। তবেই আপনি এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন।

৫. ধনু- ধনু রাশির জন্য বুধ সপ্তম এবং দশম ঘরের অধিপতি। তুলা রাশিতে গমনের সময় বুধ ধনু রাশির জাতকদের জন্য খুব ইতিবাচক। ধনু রাশির শিক্ষার্থীরা এই ট্রানজিটের সময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কারণ তাদের একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অনেক প্রচেষ্টা এবং মনোযোগের প্রয়োজন হবে।

৬. মকর- এ মাসে মকর রাশির জাতকদের সমস্ত মনোস্কামনা পূর্ণ হবে। বুধ মকর রাশির জাতকদের দশম ও একাদশ স্থানে গোচর করবে। এর প্রভাবে কেরিয়ারে সাফল্য লাভ করবেন। ২২ নভেম্বর মকর রাশির লাভ স্থানে প্রবেশ করবে বুধ। তবে বুধের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতকদের আর্থিক বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00