Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাব জেলনস্কির, তবে শর্ত দিলেন পুতিনকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতেই চমক দিলেন ভোলদিমির জেলনস্কি। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রস্তাব দিয়েছেন তিনি। তবে প্রস্তাব পাঠালেও শর্তও জুড়ে দিয়েছেন। কী সেই শর্ত? দুই দেশের হাতে বন্দি উভয় দেশের নাগরিক ও সেনাদের মুক্তি দিতে হবে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্টের ওই প্রস্তাব নিয়ে ক্রেমলিনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

তিন বছর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আচমকাই হামলা চালায় রুশ সেনাবাহিনী। প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়লেও পাল্টা জবাব দেয় ইউক্রেনও। গত তিন বছর ধরে ওই লড়াইয়ে বিপর্যস্ত ইউক্রেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলোর সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট পদে পালাবদলের পরে খানিকটা বিপাকে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলনস্কি। কেননা, জো বাইডেনের মতো অন্ধভাবে ইউক্রেনকে আর সাহায্য দিয়ে যেতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগও নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সৌদি আরবে বৈঠকে বসেছিলেন রুশ ও আমেরিকার বিদেশ মন্ত্রী।

আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র ভোল বদলে পিছু হঠায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে সুর খানিকটা নরম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গতকাল রবিবারই (২৩ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছিলেন ‘ন্যাটো যদি ইউক্রেনকে সদস্যপদ দেয়, তাহলে প্রেসিডেন্টের পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।’ আর সোমবার রাজধানী কিয়েভে রুশ-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলনস্কি বলেন, ‘রাশিয়াকে ইউক্রেনের সমস্ত সৈনিক ও নাগরিককে মুক্তি দিতে হবে। আমরাও বিনিময়ে রাশিয়ার সৈনিক ও নাগরিকদের বন্দিদশা থেকে মুক্তি দেব। যুদ্ধ শেষ করার জন্য এটাই সবচেয়ে ভাল উপায়।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00