Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রক্তের দাম দিতে হবে: করাচির বিস্ফোরণ নিয়ে পাকিস্তানকে চিনের হুমকি

বিবৃতি জারি করে নিন্দা চিনের বিদেশ মন্ত্রকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ নিয়ে পাকিস্তানকে হুমকি দিয়ে বসল চিন। ইসলামাবাদকে বেজিং বলেছে, বিস্ফারণে তিন চিনানাগরিকের মৃত্যুর দাম সে দেশকে দিতে হবে।

বুধবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কড়া ভাষায় ওই হামলার নিন্দা করেছেন। মুখপাত্রটি জানিয়েছেন, কোনওভাবেই এই ঘটনা সমর্থন করা যায় না। পাকিস্তানের উচিত সে দেশে কর্মরত প্রত্যেক চিনা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। বিস্ফোরণে হত তিন চিনানাগরিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিনের সহকারী বিদেশমন্ত্রী ইউ জিয়াংঘাও সে দেশে নিযুক্ত পাকিস্তানে রাষ্ট্রদূতকে ফোন করেন। জানিয়ে দেন, এই বিস্ফোরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কর্মসূত্রে সে দেশে যত চিনা নাগরিক রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে না ঘটে সে ব্যাপারেও পদক্ষেপ করতে হবে।

চিনের এই অবস্থান যে নিঃসন্দেহ ব্যতিক্রমী, তা বলাই বাহুল্য। চিনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলের জানা। পাকিস্তানে চিন মোটা টাকা বিনিয়োগ করেছে।পাশাপাশি ইসলামাবাদকে একাধিক দিক থেকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই জঙ্গি হামলায় সে দেশের তিন নাগরিকের মৃত্যু যে চিন কোনওভাবেই মেনে নিতে পারবে না তা বলাই বাহুল্য। উল্লেখ করা যেতে পারে, গতকাল করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন চিনা নাগরিক-সহ চারজন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন চিনা সহ নিহত চার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00