Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌদি আরবে চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’

রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে জাদুঘরটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের টানতে অভিনব উদ্যোগ সৌদি আরবের। আগামী বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশটিতে চালু হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর। উড়োজাহাজে চড়েই এই জাদুঘরের জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে পর্টকদের। রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের যৌথ উদ্যোগে গড়ে ওঠা জাদুঘরটি পর্যটকদের কাছে অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠবে বলে আশা করছেন রয়্যাল কমিশন ফর আলউলার গবেষণা পরিচালক রেবেকা ফুটি।

সৌদির সংবাদমাধ্যম ‘আরব নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলা থেকে যে প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি আবিস্কৃত হয়েছিল, সেই নিদর্শনগুলির হুবহু নকল কিংবা রেপ্লিকা প্রদর্শিত হবে জাদুঘরে। ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমেই আলউলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন গবেষকরা। রাজধানী রিয়াদ থেকে দেশের অন্যতম প্রাচীন শহর আলউলা যাওয়ার পথে বিমান থেকেই ওই উড়ন্ত জাদুঘর দেখা যাবে। জাদুঘরটিতে কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সে সম্পর্কে পর্যটকদের জানাতে ‘আর্কিটেক্টস অফ অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামে ডিসকভারি চ্যানেলের একটি তথ্যচিত্রও দেখানো হবে। চলতি বছরেই ওই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে।

রয়্যাল কমিশন ফর আলউলার প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুটির কথায়, ‘আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। সময় যত গড়াচ্ছে ততই ধীরে ধীরে আলউলার অজানা রহস্য আবিষ্কার হচ্ছে।’ সৌদিয়া এয়ারলাইনসের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দেশের অন্যতম ঐতিহ্যশালী শহর আলউলাকে বিশ্বের কাছে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00