Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একদল সিংহের সঙ্গে বিছানায় সুন্দরী মহিলা, ভিডিও দেখে থ নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: একই বিছানায় সুন্দরী এক মহিলার সঙ্গে ঘুমোতে দেখা যাচ্ছে চারটি সিংহ শাবককে(Lion Cubs)। তাঁদের উৎপাতের শেষ নেই। পোষ্য কুকুরের মতো কেউ চেটে দিচ্ছে মহিলার গাল, কেউ বা চুমু খাচ্ছে ঘাড়ে। এমনই ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে(Viral video) ইনস্টাগ্রামের মাধ্যমে। ওই মহিলা পাগল নাকি! এই প্রশ্নও তুলেছেন অনেকেই। কিন্তু এই ঘটনার নেপথ্য কাহিনী অবাক করবে আপনাকেও।

আরও পড়ুনঃ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জনের

প্রকৃতপক্ষে, ফ্রেয়া অ্যাসপিলান নামক ওই বিট্রিশ যুবতী একজন বন্যপ্রাণ উদ্ধারকর্মী(Wildlife Rescuer)। আপাতত ওই চার সিংহ শাবক তাঁর কাছে পোষ্য হিসেবে পালিত হচ্ছে। তবে একসময় ওদের আফ্রিকার জঙ্গলে ছেড়ে আসা হবে। এটাই ফ্রেয়ার মূল উদ্দেশ্য। ওই সিংহ শাবকগুলি হয়তো এতদিনে মারাই যেত। কারণ এক চোরা শিকারীর দল ওদের বন্দি বানিয়ে ফেলেছিল। এমনকি ওই সিংহ শাবকগুলিকে মেরে ফেলার প্ল্যানও প্রায় প্রস্তুত। এমতাবস্থায় খবর পেয়ে চোরা শিকারীদের হাত থেকে শাবকগুলিকে রক্ষা করে ফ্রেয়া ও তাঁর দল। বন্দিদশা থেকে শাবকগুলিকে মুক্ত করা হয়। এরপর থেকে ওই চার খুদে সিংহ ফ্রেয়ার কাছেই থাকতে শুরু করে।

 

View this post on Instagram

 

A post shared by Freya Aspinall (@freyaaspinall)

আরও পড়ুনঃ ‘বাটোগে তো কাটোগে’, বিয়ের কার্ডে বিতর্কিত শ্লোগান ছাপালেন গুজরাতের বিজেপি কর্মী

এখন যদিও শাবকগুলি খুব ছোট নেই। সময়ের সঙ্গে সঙ্গে তারাও বড় হয়েছে। কিন্তু ওই শাবকগুলিকে কখনই বন্দি করে রাখে না ফ্রেয়া, কারণ সে ওদের বন্দিদশার যন্ত্রণা একসময় প্রত্যক্ষ করেছে। পোষ্যদের মতোই বাড়িতে খোলামেলাভাবে ঘুরে বেড়ায় ওই চার সিংহ শাবক। একইভাবে ফ্রেয়ার বিছানাও দখল করেছে তারা। অনেকেই ইনস্টাগ্রামে বন্যপ্রাণ উদ্ধারকর্মী ফ্রেয়াকে ফলো করে রেখেছেন, তাঁরা এই বিষয়টি জেনে থাকলেও ইদানিং ভিডিওগুলি ভাইরাল হওয়ার দৌলতে যারা নতুন দেখছেন তাঁরা রীতিমতো আঁতকে উঠছেন ফ্রেয়ার ভিডিও দেখে। তবে নেটিজেনরা এই মহৎ কাজের জন্য ফ্রেয়ার যথেষ্ট প্রশংসাও করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00