Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশু হত্যা নিয়ে বাইডেনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে চাপে হোয়াইট হাউস

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ গাজায়  ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে শিশুরা। এমনটাই জানিয়েছে  জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ। তবে এরমাঝেই বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  তিনি ইজরায়েলের এই বর্বরতা আড়াল করতে  গিয়ে বলেন, ‘হামাস ইজরায়েলি শিশুদের শিরশ্ছেদ’ করেছে । আর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা। শুধু তাই নয় হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যাচাইহীন তথ্যের ভিত্তিতে শিশু হত্যার মতো একটি স্পর্শকাতর বিষয়ে প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। তবে বাইডেন  তাদের কথা শোনেননি।   

ইতিমধ্যেই  হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েলি সংবাদমাধ্যমে শিশুদের শিরশ্ছেদের যে তথ্য উঠে এসেছে তা তাদের পক্ষে বা অন্য কোনো নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা হয়নি। বাইডেনের বিতর্কিত বক্তব্য এবং এর বিপরীতে হোয়াইট হাউজের বিবৃতিকে শুরু হয়েছে নানা বিতর্ক। বাইডেনের এই বক্তব্য নিয়ে এক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  শিশু হত্যা ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে আছেন। এমনকি তিনি গাজায় আসলেই এত শিশু নিহত হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ করেন। 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টানের গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। এই হামলায় এখনও পর্যন্ত ১৫ হাজারেরও বেশি প্যালেস্টাইনবাসী প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।  প্রসঙ্গত , ইজরায়েল এবং হামাসের সংঘর্ষের প্রথম থেকেই ইজরায়েল বাহিনীকে অস্ত্র-গোলাবারুদ ও অর্থ দিয়ে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00