Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি’

প্রথম বিশ্বের দেশগুলিকে দায়িত্ব পালনের বার্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্রুতহারে বদলে যাওয়া পরিবেশ সম্পর্কে উদ্বিগ্ন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার গ্লাসগোতে COP26 সম্মেলন উদ্বোধন করতে গিয়ে জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি। সময় থাকতে থাকতে পদক্ষেপ করতে হবে।

সোমবার থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হল জাতিসঙ্ঘ আয়োজিত জলবায়ু বিষয়ক সম্মেলন। সেই সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন জাতিসঙ্ঘের মহাসচিব। উদ্বোধনী ভাষণে অ্যান্তনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে বিশ্ব উষ্ণায়ণের মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। কয়লার ব্যবহার কমিয়ে সবুজ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘সময় হয়েছে যথেষ্ট শব্দটি উচ্চারণের’।

বিশ্বের শক্তিধর রাষ্ট্রের শীর্ষনেতাদের সতর্ক করে দিয়ে অ্যান্তনিও গুতেরেস জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত বিশ্বের বিশেষ দায়িত্ব রয়েছে। অন্যদের সবুজ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে উন্নত বিশ্বকেই এগিয়ে আসতে হবে। মহাসচিব বলেন, কপ২৬ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বাস্তব পদক্ষেপের ঘোষণা না করলে বিশ্বের ক্রোধ ও অসহিষ্ণুতা ঠেকানো যাবে না।

সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমন্ত্রিত নেতাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো প্রভাবশালী নেতারা। উল্লেখ করার মতো বিষয় হল, নিরাপত্তার কারণ দেখিয়ে সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোয়ান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00