Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই ইস্তফা দিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট নেগুয়েন ফুক

কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে গত দুই যুগ ধরে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলেছিলেন নেগুয়েন ফুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ইস্তফা দিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট নেগুয়েন জুয়ান ফুক । মঙ্গলবার নিজের ইস্তফাপত্র কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে। ফুকের পরিবর্তে দেশটির নতুন সাংবিধানিক প্রধান কে হবেন তা ঠিক করতে শিগগিরই বৈঠকে বসছেন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব।

কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে গত দুই যুগ ধরে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলেছিলেন নেগুয়েন ফুক। ২০০৬ সালে কোয়াং নাম প্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০১৬ সালে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ২০২১ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট পদে আসীন হন ৬৯ বছর বয়সী নেগুয়েন ফুক। গত কয়েকদিন ধরেই দেশে দুর্নীতি বিরোধী অভিযানে একের পর এক মন্ত্রী ও সরকারি আধিকারিক গ্রেফতার হয়েছে। চলতি বছরের শুরুতে দুই উপ প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছিল। এক সময়ে বরখাস্ত হওয়া দুই উপ প্রধানমন্ত্রী ফুকের অধীনে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি ও পলিটব্যুরোর সদস্যের দায়িত্বও সামলেছিলেন।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সোমবারই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে অনুমতি চেয়েছিলেন নেগুয়েন ফুক। এদিন সকালে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। সকালে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠকে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। যদিও কোনও নামই চূড়ান্ত হয়নি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00