Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজায় গণহত্যায় ইজরায়েলকে মদত জোগানোয় বাইডেনের নামে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নিধনে শুরু থেকেই ইজরায়েলকে মদত জুগিয়ে চলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সমর্থনে আর উ‍ৎসাহে গত ৩৯ দিন ধরে গাজায় নরসংহার চালিয়ে যাচ্ছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। ওই নরহত্যা ঠেকাতে কোনও পদক্ষেপ না নেওয়ায় এবার মার্কিন আদালতেই মামলা দায়ের হল বাইডেনের বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জেলা আদালতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)। শুধু মার্কিন প্রেসিডেন্টই নয়, মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েডের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

আদালতে দায়ের করা ৮৯ পাতার আর্জিতে সিসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গাজায় গত ৭৫ বছর ধরে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। আন্তর্জাতিক ও মার্কিন আইন অনুযায়ী ওই গণহত্যা রুখতে সক্রিয় হওয়া উচিত ছিল বাইডেনের। কিন্তু নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।’ গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধে ইজরায়েলকে আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ করার এবং কূটনৈতিক সহায়তা দেওয়া বিরত থাকার নির্দেশ দেওয়ারও আর্জি জানানো হয়েছে।  

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। গত ৩৯ দিন ধরে চলছে গণহত্যা। মঙ্গলবার বিকেল পর্যন্ত ইজরায়েলি ঘাতকদের হামলায় প্রায় সাড়ে ১১ হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শিশুর সংখ্যাই সাড়ে চার হাজারের বেশি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00