Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় মৃত বেড়ে ১২, গুরুতর জখম ৩০

Share:

নিজস্ব প্রতিনিধি : ইয়েমেনের রাজধানী সানায় আমেরিকার বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। বিমান হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। জানা গিয়েছে, রবিবার রাতে আল ফারাহ মার্কেটের কাছে হামলা চালায় আমেরিকার বিমান। বাজার এলাকা হওয়ায় লোকজনের সমাগম ছিল বেশি। হামলার আকস্মিকতায় গুরুতর আহত হয়েছেন প্রায় ৩০জন। হামলার জেরে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকাটি।

ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী দল। জরুরি তৎপরতায় তাঁদের উদ্ধার করার কাজ চলছে। জানা গিয়েছে, সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।  মারিব মারিব প্রদেশ, পশ্চিমে হোদেইদাতে হামলা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মার্চ মাস থেকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় মাঝে মধ্যেই বিমান হামলা চালিয়েছে ওয়াশিংট। তারা মূলত আক্রমণ চালাচ্ছে সামরিক জায়গা ও বেসামরিক নাগরিকদের ওপর। গত সপ্তাহেও ইয়েমেনের ওপরে হামলা চালিয়েছে ওয়াশিংটন। ইয়েমেনের হোদেইদা প্রদেশের রাস ঈসা বন্দরে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এই ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। ধারাবাহিক মার্কিন হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে ইয়েমেনিরা।

মার্চে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তারপর থেকেই একাধিকবার হামলা হয়েছে ইয়েমেনের বিভিন্ন জায়গায়। তারজেরে কম করে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজায় অব্যাহত রয়েছে ইজরায়েলি বাহিনীর বর্বরতা। রবিবার সারাদিন উপত্যকাজুড়ে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এদিন ইজরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজার আল-মাওয়াসির তথাকথিত নিরাপদ অঞ্চলেও হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। ওই এলাকায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫১ হাজার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00