Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণ চিন সাগরে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান, আহত সাত

পাইলটকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চিন সাগরে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান। ঘটনায় সাত মার্কিন সেনা গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, রুটিন মহড়াচলাকালীন বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। বিমানের পাইলটকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি আহতদের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সেনাসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তারা অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। সে দেশের নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে উচ্চপর্যায়ের কমিটি।
পেন্টাগনের তরফ থেকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, দুটি ফাইটার জেট, যার মধ্যে একটি বিমানের ককপিটে ছিলেন কার্ল ভিনসন তাঁর নেতৃত্বে রবিবার দক্ষিণ চিন সাগরে মহড়া চলছিল। আচমকাই বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। দুটি বিমানই দক্ষিণ চিনসাগরে ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মার্কিন বিমানবাহিনীর উদ্ধারকারী দল। পাইলটকে উদ্ধারের পাশাপাশি বিমানে থাকা বাকি সাত মার্কিন সেনাকে উদ্ধার করা হয়েছে। আহতদের সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।
মার্কিন বিমানবাহিনী তরফ থেকে এটি দুর্ঘটনা বলা হলেও চিনের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে তারা এটিকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে পারছে না। তারা চক্রান্তের গন্ধ পাচ্ছে। সে কারণে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ চিন সাগরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে আপ্রাণ চেষ্টা চালায় বেজিং। আর তাদের এই দাদাগিরি মানতে নারাজ আমেরিকা। সে কারণে তারা ওই এলাকায় একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে। আর তাদের এই মহড়ায় গর্জন করে চিন। জানায়, এই ধরনের অনুশীলন তারা মেনে নিতে নারাজ। আর বেজিংয়ের ওই গর্জনকে তারা বিন্দুমাত্র আমল দিতে নারাজ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00