Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইয়েমেনে হুতিদের ঘাঁটিতে ভয়ঙ্কর হামলা চালাল মার্কিন সেনা! নিহত অন্তত ২৩,আতঙ্কে স্থানীয়রা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ভয়ঙ্কর হামলা চালাল মার্কিন বিমান বাহিনী।এই হামলায় এখনও পর্যন্ত মহিলা ও শিশুসহ নিহতের সংখ্যা ২৩ জন ছাড়িয়েছে। এর মধ্যে দেশটির রাজধানী সানায় নিহত হয়েছেন ১৩ জন। আতঙ্কে স্থানীয়রা।তবে হুতি–নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় ১৫ জন নিহত এবং আরও অন্তত ৯ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার হুতিদের ঘাঁটি সানার একটি ভবনে মার্কিন সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।আব্দুল্লাহ ইয়াহিয়া নামের এক বাসিন্দা জানান,‘ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার কারণে পুরো মহল্লা ভূমিকম্পের মতো কেঁপেছে।এতে করে আমরা,মহিলা ও শিশুরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি।কোথায় যাব বুঝতে পারছি না। চারিদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। সবকিছু জ্বলে যাচ্ছে। ভবন ধসে পড়েছে।’

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে হুতিদের ওপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছিলেন।ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছিলেন হুতিদের।জানিয়েছিলেন যদি লোহিত সাগরে হুতিরা হামলা বন্ধ না করে তবে তাদের জাহান্নামে পাঠাবেন তিনি।

একইসঙ্গে হুতিদের প্রধান সমর্থক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। সাফ জানিয়েছেন হুতি বিদ্রোহী গোষ্ঠীকে যদি কোনভাবে ইরান সাহায্য করে তবে আমেরিকা শত্রুর তালিকায় ইরানকেও বাদ দেবে না। এর জন্য ইরানকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনা হবে। এটা কিন্তু ইরানের জন্য সুখকর ঘটনা হবে না। অর্থাৎ পরোক্ষভাবে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00