Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একদিনেই ৫০০ কোটি টাকা খোয়ালেন ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি

যদিও এ বিষয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বাবা এন আর নারায়ণমূর্তির ইনফোসিসে শেয়ার থাকার সুবাদে ৬৮ কোটি টাকা ডিভিডেন্ড ঘরে তুলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই বড়সড় লোকসানের মুখে পড়লেন ব্রিটিশ ফার্স্ট লেডি। গতকাল সোমবার ভারতীয় শেয়ারবাজারে ইনফোসিসের শেয়ারে ধস নামার কারণে ৫০০ কোটি টাকা হারিয়েছেন ঋষি-পত্নী। যদিও এ বিষয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্রের খবর, নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা পারিবারিক সূত্রেই বাবার প্রতিষ্ঠিত সংস্থা ইনফোসিসের ৩.৮৯ কোটি শেয়ারের মালকিন। ওই শেয়ারের সুবাদেই সম্প্রতি ৬৮ কোটি টাকার বেশি ডিভিডেন্ড ঘরে তুলেছিলেন তিনি। কিন্তু কয়েকদিনের মধ্যেই বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। সদ্য সমাপ্ত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে প্রত্যাশিত ব্যবসা করতে না পারায় সোমবারই ভারতীয় শেয়ার বাজারে ইনফোসিসের শেয়ারে ব্যাপক ধস নেমেছিল। ওই ধসের কারণে নারায়ণমূর্তির পরিবারকে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল।

অন্যদিকে, স্ত্রী অক্ষতা মূর্তিকে ব্যবসায় সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত মাসে বাজেট পেশ করার সময়ে কোরু কিডস নামে স্ত্রী অক্ষতা মূর্তির মালিকাধীন সংস্থার জন্য পরোক্ষে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00