Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাশিয়ার কাছে বাখমুত হারানোর কথা মেনে নিলেন ইউক্রেন প্রেসিডেন্ট

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার দ্বারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত (Bakhmut) দখল করার কথা স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।

নিজেদের প্রতিবেদনে ডয়েচে ভেলে বলেছে, গত কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছিল। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শহরটির দখল নেয় রুশ সেনা বাহিনী। রবিবার রাশিয়ার সেনা বাখমুত দখল করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। অন্যদিকে নিজেদের হাত থেকে বাখমুত চলে যাওয়ার কতাহ স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। হিরোশিমায় আয়োজিত জি৭ সম্মেলনে জেলেনস্কিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, ইউক্রেন এখনও শহরটি নিয়ন্ত্রণ করে কি না। তার জবাবে জেলনস্কি বলেন, ‘আমার মনে হয় না।’

উলেখ্য এর আগে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, রুশ সেনাবাহিনী ওয়াগনার ভাড়াটে সৈন্যদের সঙ্গে নিয়ে বাখমুত শহরটির দখল নিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের এই শহরটির দখল নেওয়ায় দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00