Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধ বিরতিতে ‘না’ জেলেনস্কির, শেষ রক্তবিন্দু দিয়ে লডা়ইয়ের অঙ্গীকার

যুদ্ধবিরতি চুক্তিতে সইয়ের প্রস্তাব আমেরিকা, ইতালির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও তাদের মিত্রদেশের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। সাফ জানিয়ে দিয়েছেন, এতদিন ধরে যখন লড়াই করে এসেছেন, তখন আর মাঝপথে লড়াইয়ের মাঠ থেকে ফিরে আসার প্রশ্নই ওঠে না। শেষ রক্তবিন্দু দিয়ে লডা়ইয় চালিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

জেলেনস্কিকে একযোগে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সইয়ের প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্কি প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন ও ইতালির প্রধামন্ত্রী মারিও দ্রাহি। প্রস্তাবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সেনার দখল করা এলাকাগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার একজন সেনা তাদের দেশে ফিরে না যাওয়া পর্যন্ত তাঁর দেশের সেনাবাহিনী লড়াই চালিয়ে যাবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্দ্রেজ দুদা গত মাসে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তাঁকে তিনি একই কথা জানিয়ে দিয়েছেন। রবিবার ইউক্রেন পার্লামেন্টে তাঁর ভাষণ দেওয়ার কথা।

অন্যদিকে, রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের অবস্থা প্রতিদিন আপসহীন হচ্ছে। আগামীদিনে সেটা আরও আপসহীন হয়ে দাঁড়াবে। তাঁর মতে, রাশিয়াকে কোনওভাবেই বিশ্বাস করা যায় না। সে দেশের সঙ্গে অস্ত্রবিরতীতে সই করলেও হামলা বন্ধ হবে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে রাশিয়া সর্বোশক্তি নিয়ে ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই, মাঝপথে যুদ্ধ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। পরিণতি আরও ভয়ঙ্কর হবে, তা ধরে নিয়ে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন চিন সফরে ‘দুর্নীতিগ্রস্ত’ শেহবাজের বিদেশমন্ত্রী বিলাওয়াল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00