Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শক্তিশালী দেশগুলো দূর থেকে মজা লুঠছে: ইউক্রেনের প্রেসিডেন্ট

ফেসবুক পেজে লেখেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষিতে এবার আমেরিকা ও মিত্রদেশগুলির বিরুদ্ধে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। প্রেসিডেন্ট নিজের ফেসবুক পেজে লেখেন, ‘কার্যত ইউক্রেনকে একাই লড়তে হচ্ছে। গতকালও আমরা এক ছিলাম। আজও আমরা একা।বিশ্বের শক্তিশালী দেশগুলো দূর থেকে মজা লুঠছে।’

রাশিয়ার ইউক্রেন (Ukraine) আগ্রাসনের প্রেক্ষিতে সে দেশের বিরুদ্ধে আমেরিকা-সহ তাদের মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং তাদের মিত্রদেশগুলো নিষেধাজ্ঞা জারি করেছে। ওই নিষেধাজ্ঞায় রাশিয়া ইউক্রেন (Ukraine) থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে না।’ ইতোমধ্যে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামীদিনে রাশিয়ার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করা হবে। ফেসবুক পেজে ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ইউরোপীয় কমিশনেরও নিন্দা করেছেন। শুক্রবার এক ভিডিয়ো বার্তায় ভলোদোমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার এক নম্বর লক্ষ্য আমিই। দু’নম্বরে রয়েছে আমার পরিবার। রাশিয়ার লক্ষ্য আমাকে শেষ করে দেশকে রাজনৈতিক ভাবে নিঃস্ব করে দিতে। আমি পালাব না। পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। এখানেই থাকব। আমার সেনারা প্রতি মুহূর্তে রাশিয়ার সঙ্গে লড়াই করছে। রুশ আগ্রাসনকে প্রতিহত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব।’’

আরও পড়ুন ‘আক্রমণ’ শব্দে আপত্তি চিনের, উভয়পক্ষকে সংযত হওয়ার পরামর্শ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00