Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে শীঘ্রই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

উল্লেখ্য, এই বছরের শুরুতেই ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শীঘ্রই ভারত সফরে আসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত রয়েছেন বিশ্বের একাধিক দেশের শীর্ষনেতারা। উপস্থিত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীও। সেখানেই তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জনিয়েছেন মোদি। মোদির ডাকে সাড়াও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি মোদির আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ভারত সফরে আসবেন। মঙ্গলবার একথা টুইট করে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। 

উল্লেখ্য, এই বছরের শুরুতেই ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। কিন্তু করোনার কারণে সেই সফর বাতিল হয়। ২০২১-এর প্রজাতন্ত্র দিবসের দিন মুখ্য অতিথি হিসাবে রাজধানী দিল্লির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বরিস জনসনের। কিন্তু তখনই ব্রিটেনে ভয়াবহ আকার ধারণ করে করোনার দ্বিতীয় ঢেউ। তাই একেবারে শেষ মুহূর্তে বাতিল হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর। এরপরে ঠিক হয় এপ্রিলে ভারতে আসবেন তিনি। কিন্তু তখন ভারতে ফুল ফর্মে ব্যাটিং করছিল করোনা। তাই সেই সফরও শেষমেশ বাতিল করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু এখন দুই দেশেরই করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এই বছর না হলেও আগামী বছরেই হয়তো ভারত সফরে আসবেন বরিস জনসন।     

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00