Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রীর সম্পত্তি কমল ২ হাজার কোটি টাকার বেশি

গত বছর এই তালিকায় তাঁদের অবস্থান ছিল ২২২ তম স্থানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রীর সম্পত্তি কমল ২ হাজার কোটি টাকার বেশি। এক বছরে মোট ২০০ মিলিয়ন পাউন্ড সম্পত্তি কমেছে।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী অক্ষতার সম্পত্তি কমেছে ২ হাজার কোটি টাকার বেশি। এক বছরে তাঁদের এই সম্পত্তির পরিমাণ কমেছে। সানডে টাইমসের ধনী তালিকায় ২৭৫ তম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী দম্পতি। তাঁদের। গত বছর এই তালিকায় তাঁদের অবস্থান ছিল ২২২ তম স্থানে। ভারতের তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের শেয়ারের দাম পড়ে যাওয়ার কারণে ঋষি সুনকের স্ত্রী অক্ষতা  মূর্তির সম্পত্তি কমেছে। প্রসঙ্গত ইনফোসিসের প্রতিষ্ঠাতা অক্ষতার বাবা নারায়ণ মূর্তি। সংস্থার চেয়ারপার্সন মা সুধা মূর্তি। এই সংস্থার শেয়ার হোল্ডার অক্ষতা মূর্তি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে, সুনক প্রায় ১৬৫০০০ পাউন্ড বার্ষিক বেতন পাওয়ার অধিকারী। গত বছর অক্টোবর মাসে যখন প্রধানমন্ত্রী হন, তখন তার আয় সাধারণ আইন প্রণেতাদের থেকে বেড়েছে। কিন্তু গত বছর আনুমানিক ৭৩০ মিলিয়ন পাউন্ড থেকে সম্পত্তির পরিমাণ কমে ২০২৩ সালে দাঁড়িয়েছে ৫২৯ মিলিয়ন পাউন্ড। গত বছর ঋষি সুনক বলেছিলেন, ‘আমি মনে করি আমাদের দেশে, আমরা মানুষদেরকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বিচার করি না। আমরা তাদের বিচার করি তাদের চরিত্র এবং তাদের কাজের দ্বারা। আমি সত্যিই ভাগ্যবান আমি এখন যে পরিস্থিতিতে আছি, কিন্তু আমি এভাবে জন্মাইনি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00