Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গির্জায় ঢুকে ব্রিটিশ সাংসদকে ছুরির কোপ, মৃত্যু

ঘটনায় উত্তাল ব্রিটেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:গির্জার ভিতরে ঢুকে ব্রিটিশ সাংসদকে একের পর এক ছুরির কোপ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম ডেভিড অ্যামেস (৬৯)। ঘাতককে পুলিশ গ্রেফতার করেছে। বয়স আনুমানিক ২৫ বছর। ধৃতের থেকে উদ্ধার হয়েছে ছুরিটিও। নিরাপত্তার কারণে পুলিশ যুবকের পরিচয় গোপন রেখেছে।  ধৃতের সঙ্গে  কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।  ছুরি কোপে সাংসদের মৃত্যুর খবরে তোলপাড় ব্রিটেন।

মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে, ইস্টউড রোড নর্থের বেলফেয়ার্স মেথোডিস্ট চার্চে, শুক্রবার। জানা গিয়েছে,  এলাকার ভোটারদের সঙ্গে আলোচনা করতে ওই চার্চে গিয়েছিলেন ডেভিড অ্যামেস। ভোটারদের সঙ্গে কথা বলার সময় আচমকাই ২৫ বছরের ওই তরুণ তাঁর ওপর হামলা চালায়। ঘটনায় হকচকিয়ে যান বাকিরা। চার্চের ভিতরে তখন হুলুস্থুলু কাণ্ড। তরুণের হাতে ধারাল অস্ত্র থাকায় কেউ আর সাহস করে এগিয়ে যাননি। হামলার পরে পরেই চার্চ ঘিরে ফেলে পুলিশ। যুবককে গ্রেফতার করে। আহত সাংসদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।  

হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী বরিশ জনসন-সহ গোটা মন্ত্রিসভা। তবে বিরোধীরা এই ঘটনার পিছনে সরকারের ব্য়র্থতা দেখছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00