Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রমজান উপলক্ষে ১৪০০-র বেশি কয়েদিকে ক্ষমা করে দিলেন UAE-র শাসকরা

ঈদের আগেই খুশিতে মেতে উঠেছেন মুক্তি পাওয়া বন্দিদের পরিবারের সদস্যরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের অন্যতম পার্বন রমজান উপলক্ষে ১৪০০-র বেশি কয়েদিকে ক্ষমা করে দিলেন সংযুক্ত আরব আমিরাতের শাসকরা। ওই সিদ্ধান্তে ঈদের আগেই খুশিতে মেতে উঠেছেন মুক্তি পাওয়া বন্দিদের পরিবারের সদস্যরা। আপ্লুত কণ্ঠে অনেকেই বলেছেন, ‘আল্লা মেহেরবান। এবারের ঈদে এটাই আমাদের জীবনের সেরা পাওয়া।’

মধ্যপ্রাচ্যের অন্যতম সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছরই রমজান মাস উপলক্ষে বিভিন্ন কয়েদিদের সাধারণ ক্ষমা প্রদর্শন করে থাকেন সংযুক্ত আরব আমিরাতের শাসকরা। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের শাসকরা ১৪৪-র বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।

সবথেকে বেশি বন্দিকে মুক্তি দিয়েছেন দেশের ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ। তিনি ৬৫৯ বন্দিকে ক্ষমা করে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা ৫৪০ জনকে বন্দিকে সাধারণ ক্ষমা করে তাদের সাজা থেকে মুক্তি দিয়েছেন। রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন শাখার আল কাসমি ৩৪৫ জনকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। তাছাড়া শারজার শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি ২১০ জন বন্দিকে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী ২ এপ্রিল শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উ‍ৎসব রমজান। সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘নানা অপরাধে যারা জেল খাটছেন, তারা যাতে ফের সমাজের মূলস্রোতে ফিরতে পারেন, সেই সুযোগ দিতেই সাধারণ ক্ষমা প্রদর্শন করা হচ্ছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00