Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলি হামলায় গাজা হাসপাতালে প্রাণ হারাল ২ শিশু

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ অব্যাহত। এবার এই যুদ্ধের মাঝে অকালে প্রাণ হারাচ্ছে নিরিহ শিশুরা। শনিবার গাজার সর্ববৃহৎ হাসপাতালে আশ্রয় নেওয়া প্যালেস্টানীয়রা জানিয়েছে, তারা ক্রমবর্ধমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকা পড়েছেন। এই অবস্থায় জেরে প্রাণ হারিয়েছে  ২জন শিশু। তবে ইজরায়েলি সামরিক বাহিনী আল-শিফা হাসপাতালে অবরোধের কথা অস্বীকার করেছে।

এক ঘটনা নিয়ে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘গোলাগুলি কিছুতেই থামছে না । বিমান হামলার পাশাপাশি আর্টিলারি শেলও অব্যাহত রয়েছে। বাড়ির চারপাশে কয়েক ডজন মৃতদেহ রয়েছে যে গুলি উদ্ধার করতে এখনও পর্যন্ত   কেউ পারেনি ।হাজার হাজার মানুষ যুদ্ধ থেকে পালিয়ে গেলেও অনেকে গাজার হাসপাতালগুলোতে আশ্রয় নিয়েছিল। এবার তাদের ওপর হামলা চালাল ইজরায়েলি সেনাবাহিনী।‘

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস  হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। গাজায় এই ভয়াবহ পরিস্থিতির জেরে ইজরায়েলের প্রশাসনকে যুদ্ধ বিরতির আহ্বান জানান হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ হওয়া প্রয়োজন । ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘এই নিরহ শিশু , মহিলা এবং সাধারণ মানুষের ওপর হামলা বন্ধ হোক।‘ ইতিমধ্যে ইজরায়েল এবং হামাস সংঘর্ষ নিয়ে চিন্তায় পড়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বর্তমানে লাগাতার সংঘর্ষের জেরে দুই দেশেই দেখা যাচ্ছে মৃত্যু মিছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00