Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেসিডেন্টের মুখ দর্শনে অরুচি, কয়েদির জেলের সাজা বাড়ল ৬ মাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্টকে টিভির পর্দায় দেখতে অস্বীকার। ‘রাষ্ট্রবিরোধী কাজ’-এর অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হল। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে টিউনিশিয়ায়। সেদেশের প্রেসিডেন্ট কাইস সাঈদকে টিভিতে দেখতে চাননি দেশেরই এক নাগরিক। অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই কারাগারে বন্দি ছিলেন। সেই দণ্ডের উপর আবার দণ্ড। নতুন করে দণ্ড পাওয়ার কারণে আরও ছয় মাস কারারুদ্ধ অবস্থায় কাটাতে হবে তাঁকে। ১১ জুলাই শুক্রবার অভিযুক্তের আইনজীবী ও একটি এনজিও এই তথ্য জানায়।

টিউনিশিয়ার মানবাধিকার সংস্থা টিউনিশিয়ান লিগ কর্তৃক জানা গিয়েছে, কারারুদ্ধ অবস্থায় থাকা ওই ব্যক্তি প্রেসিডেন্টকে টিভিতে দেখতে চাননি। তাঁর দাবি ছিল, তিনি রাষ্ট্রপ্রধানকে দেখবেন না। এদিকে যে সেলে তিনি বন্দি ছিলেন সেখানেই টিভিতে খবর চলছিল। তাতে প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল। কিন্তু ওই ব্যক্তি প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃত হন। তাতেই আনা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ। আসলে, ওই ব্যক্তি যে প্রেসিডেন্টকে দেখতে চাইছেন না তা জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিল আর এক ব্যক্তি। অভিযোগ পেয়ে তদন্ত করা হয়। তারপর অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এই ঘটনার প্রবল নিন্দা জানিয়েছে এনজিওটি। তাঁদের দাবি এইভাবে কারারুদ্ধ বন্দিদের কণ্ঠরোধ করছে রাষ্ট্র। শুধু তাই নয়, ওই ব্যক্তির আইনজীবী বলেন আগে তাঁর মক্কেলের বিরুদ্ধে আরও এক অভিযোগ উঠেছিল। কিন্তু প্রমাণাভাবে তা নাকচ হয়। কিছুদিনের মধ্যেই জেল থেকে বেরোনোর কথা ছিল ওই ব্যক্তির। আচমকা নতুন করে আরও ছ’মাসের কারাদণ্ড দেওয়া হল।

কিন্তু কেন সাঈদের উপর ক্ষুব্ধ ওই ব্যক্তি। আসলে সাঈদ টিউনিশিয়ার নথিহীন নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ইতালির সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তাতেও হিসাব মতো ওই ব্যক্তির কিন্তু দুঃখ পাওয়ার কথা  নয়। কারণ ওই ব্যক্তি নিজেও ইতালি থেকেই টিউনিশিয়ায় এসেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00