Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন মার্কো রুবিও

Share:

নিজস্ব প্রতিনিধি ওয়াশিংটন: মাইক ওয়াল্টজ ইস্তফা দেওয়ায় আমেরিকার জাতীয় নিরাপত্তা  উপদেষ্টার দায়িত্ব পেলেন বিদেশ সচিব মার্কো রুবিও। স্থায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নতুন কাউকে নিয়োগ না করা হবে তিনিই দায়িত্ব সামলাবেন বলে বৃহস্পতিবার (১ মে)  জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, পদত্যাগী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে রাষ্ট্রপুঞ্জে স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হচ্ছে। মার্কিন সেনেট অনুমোদন দিলেই ওয়াল্টজ নয়া দায়িত্ব নেবেন।

গতকাল বৃহস্পতিবারই (১ মে) আচমকা ইস্তফা দেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তাঁর সঙ্গেই ইস্তফা দেন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। যদিও কী কারণে ওয়াল্টজ আচমকাই দায়িত্ব ছাড়লেন তা জানা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইয়েমেনে মার্কিন হামলার খবর ফাঁস হয়ে যাওয়ার দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন ওয়াল্টজ। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসিয়েছিলেন মাইক ওয়াল্টজকে। একসময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন মাইক ওয়াল্টজ৷ সেনার বিশেষ বাহিনী গ্রিম বেরেটেরও সদস্যও ছিলেন তিনি ৷ ন্যাশনাল গার্ডের দায়িত্ব সামলানোর পাশাপাশি যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ অবসরের পর রাজনীতিতে যোগ দেন। গত মার্চ মাসে জনপ্রিয় সমাজমাধ্যম ‘সিগনাল’-এ ইয়েমেনে মার্কিন হামলা নিয়ে গোপন তথ্য ফাঁস হয়ে যায়। গত ১৩ মার্চ এক গোপন গ্রুপে মার্কিন জাতীয় নিরাপত্তা আধিকারিকদের মধ্যে ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। সেই গ্রুপচ্যাটে মার্কিন সাংবাদিক তথা ‘দ্য আটলান্টিক’-এর সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেন ওয়াল্টজ। সমাজমাধ্যমে ওই হামলার খবর ‘ফাঁস’ হয়ে যাওয়া নিয়ে সরগরম হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি। প্রতিরক্ষা সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁসের জন্য প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ইস্তফার দাবিতে সরব হন বিরোধীরা।

যদিও প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টই বলেন, ‘পিট খুব ভাল কাজ করছেন। উনি এই বিষয়ে (তথ্য ফাঁস) কিছুই করেননি।’ সূত্রের খবর, ওয়াল্টজের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। গত কয়েকদিন ধরেই নানা বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। পহেলগাঁওকাণ্ড ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, দু্ই দেশের মধ্যে সঙ্ঘাত থামাতে আসরে নেমেছেন ট্রাম্প, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টাজের সরে দাঁড়ানো বড় ধাক্কা।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00