Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইডেন জমানার কোস্টগার্ড প্রধানকে এবার বরখাস্ত করলেন নয়া প্রেসিডেন্ট ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করলেন দেশটির নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সদ্য বিদায় নেওয়া প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দেশের কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য ২০২১ সালে লিন্ডা লিকে বেছে নিয়েছিলেন।সেই লিন্ডা লিকে এবার বরখাস্ত করলেন তিনি। জানা যায় বাইডেন জমানায় মার্কিন সশস্ত্র বাহিনীর একটি শাখার প্রথম ইউনিফর্মধারী মহিলা প্রধান ছিলেন তিনি।

মঙ্গলবার(২২ জানুয়ারি) আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার তথ্য জানিয়েছে। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় জানিয়েছে,‘লিন্ডা লি ফাগান ‘দীর্ঘদিন ধরে তার পেশাগত দায়িত্ব পালন’ করেছে। এবার তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হল। আশা করছি লিন্ডা লি ফাগানের বাকি সময়টা ভাল কাটুক।’

অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নেতৃত্বের অভাব, সম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থতার কারণে ফাগানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছে ট্রাম্প। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। ওইদিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ বহু কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00