Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাছি গলারও জো নেই, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর কিছু সময়। আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলছেন। তার এই অভিষেক ঘিরে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণ করছে নিরাপত্তা কর্মীরা।

এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নিরাপত্তা বলয় তৈরির কাজ। গড়ে তোলা হচ্ছে ৩০ মাইল(৪৮ কিমি)লম্বা কালো রং এর অস্থায়ী বেষ্টনি, মোতায়েন হচ্ছে ২৫ হাজার বাড়তি আইনপ্রয়োগকারী কর্মকর্তা। অভিষেক অনুষ্ঠানে দর্শকশ্রোতাদের নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেকপয়েন্ট। থাকছে সিসিটিভি ক্যামেরা।অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হচ্ছে দেখভাল করার জন্য। এমনকী দর্শকদেরও তল্লাশি করে তারপরে প্রবেশ করতে দেওয়া হবে শফথ অনুষ্ঠানে।

আমেরিকার ক্যাপিটল ভবনের সিঁড়িতে আগামী সপ্তাহে সোমবার শপথ নেওয়ার পর হোয়াইট হাউজে যাত্রা করবেন ট্রাম্প।তবে ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা যথেষ্ট উদ্বিগ্নে রয়েছে। কেননা সম্প্রতি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা এরই মধ্যে ঘটেছে। ট্রাম্প বিরোধীরা বিক্ষোভে যোগ দিয়েছে। তবে নিরাপত্তার যাতে কোন ত্রুটি না থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পও গতবছর নির্বাচনি প্রচারের সময় থেকেই হুমকির মুখোমুখি হয়ে আসছেন। তাকে হত্যার চেষ্টা চলেছে একাধিকবার। তাই শপথ অনুষ্ঠানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইদিকে নজর রয়েছে নিরাপত্তাকর্মীদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00