Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রুশ টিভি সঞ্চালকের

তাঁর এই মন্তব্য এল ইউক্রেনকে আমেরিকার বিপুল অস্ত্র সাহায্যের ঠিক পরে পরে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল বলে জানিয়ে দিল রাশিয়া। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন সে দেশের সরকারি প্রচারমাধ্যমের সঞ্চালক ওল্গা স্কাবিয়েভা। কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার প্রেক্ষিতেই তাঁর এই ঘোষণা। অভিযোগ, ইউক্রেন সেনাবাহিনী ওই যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিয়েছে। যদিও ক্রেমলিনের বক্তব্য, যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কারণ ভয়াবহ একটি অগ্নিকাণ্ড। এই ঘটনার পিছনে ইউক্রেনের কোনও হাত নেই। রুশ সরকারের এই বিবৃতি মানতে নারাজ তাদেরই সরকারি প্রচারমাধ্যমের সঞ্চালক।

রাশিয়া ওয়ান-য়ের সঞ্চালক ওল্গা স্কাবিয়েভা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজের ডুবে যাওয়া থেকে স্পষ্ট তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি ন্যাটো গোষ্ঠীর বিরুদ্ধেও যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ন্যাটো হাত গুটিয়ে বসেছিল। চুপ করে বসেছিল আমেরিকাও। এখন তারা ইউক্রেনকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করছে। মদত দিচ্ছে মস্কোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে। রুশ সরকারি প্রচারমাধ্যমের সঞ্চালকের এই বয়ানে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ করার মতো বিষয় হল, তাঁর এই মন্তব্য এল ইউক্রেনকে আমেরিকার বিপুল অস্ত্র সাহায্যের ঠিক পরে পরে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একদিন আগে ইউক্রেনকে সামরিক অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেন। সাম্প্রতিক অতীতে সে দেশ অন্য কোনও দেশকে এই বিশাল পরিমাণ অস্ত্র সাহায্য করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন এও বলেন, প্রয়োজন বোধ করলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আগামীদিনেও অস্ত্র সাহায্য করবেন।

আরও পড়ুন রুশ সেনার হাতে বন্দি ছেলে, প্রধানমন্ত্রী বরিশের সাহায্য চাইলেন মা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00