Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Battleground Ukraine: ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনই ধরলেন না পুতিন

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের ফোন না ধরলেও ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এদিন সকালে একপ্রস্থ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে শত্রুর নাকি শেষ রাখতে নেই। কিন্তু শত্রুর সঙ্গে কী বাক্যালাপও করতে নেই? শুক্রবার অন্তত তেমনটাই জানা গেল। যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। কিন্তু শত্রু দেশের প্রেসিডেন্টের ফোন ধরেননি রুশ প্রেসিডেন্ট। কূটনীতিবিদরা মনে করছেন,  ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের লেজুড়বৃত্তি করছেন, তাতে তিনি বেজায় ক্ষুব্ধ, তা বুঝিয়ে দিয়েছেন পুতিন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের ফোন না ধরলেও ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এদিন সকালে একপ্রস্থ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রনেতাদের সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে এই মুহুর্তে ব্রাসেলসে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট চেষ্টা চালিয়েও পুতিনকে ফোনে ধরতে পারেননি। তাঁর অনুরোধে আমি রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলাম। তাঁকে যুদ্ধ থামানোর অনুরোধ জানানোর পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলারও অনুরোধ জানিয়েছি।’

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ আমেরিকার তাঁবেদার দেশগুলির পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নিষেধাজ্ঞার জারির ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেই মনে করছেন কূটনীতিবিদরা। একই সুর শোনা গিয়েছে ফরাসি প্রেসিডেন্টের গলাতেও। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘নিন্দা জানানো, নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে। রাশিয়ার পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে তা কীভাবে পূরণ করা যায়, তা দেখা উচিত। কেননা, যে কোনও ভাবেই হোক, এই সঙ্ঘাত থামাতে হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00