Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্নীতিগ্রস্থ আইনজীবীকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার অভিযোগে থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত

স্রেথা ২০০৮ সালে আইনজীবী পিচিট চুয়েনবানের দোষী সাব্যস্ত হওয়ার কথা জানতেন, তা সত্ত্বেও তিনি তাকে মন্ত্রিসভায় নিয়োগ করেছিলেন। যার ফলে তিনি সাংবিধানিক সততা এবং নৈতিক মান লঙ্ঘন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে (Prime Minister Srettha Thavisin) তাঁর পদ থেকে অপসারণ করেছে। তার বিরুদ্ধে একটি নীতিশাস্ত্রের মামলায় রায় নতুন রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করেছিল। রায়ে বলা হয়েছিল যে, থাইল্যান্ডের প্রাক্তন শাসক জান্তার নিযুক্ত প্রাক্তন সিনেটরদের (Thailand’s former ruling junta) একটি গ্রুপের অভিযোগ যে, প্রধানমন্ত্রী স্রেথা তাঁর মন্ত্রিসভায় ফৌজদারি দোষী সাব্যস্ত একজন আইনজীবীকে নিয়োগ করে নিয়ম ভঙ্গ করেছেন। সেই কারণেই একটি মামলা দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে এবং সেই মামলার রায়ে স্রেথাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করা হয়। গত সপ্তাহে একই আদালত, প্রধান বিরোধী দল মুভ ফরওয়ার্ড পার্টি (এমএফপি) এবং তার প্রাক্তন নেতাকে ১০ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করার রায় দিয়েছিল।

বিচারক আদালতের রায়ে বলেছেন, “আদালত পাঁচ থেকে চার জনের সংখ্যাগরিষ্ঠতার রায় দিয়েছে যে, সংবিধানের অধীনে প্রধানমন্ত্রীর মন্ত্রীর পদ বাতিল করা হয়েছে, কারণ তিনি এই মন্ত্রী নিয়োগে সততা প্রদর্শন করেননি। স্রেথা ২০০৮ সালে আইনজীবী পিচিট চুয়েনবানের (Pichit Chuenban’s) দোষী সাব্যস্ত হওয়ার কথা জানতেন, তা সত্ত্বেও তিনি তাকে মন্ত্রিসভায় নিয়োগ করেছিলেন। যার ফলে তিনি সাংবিধানিক সততা এবং নৈতিক মান লঙ্ঘন করেছে। থাই রাজনীতি দুই দশকের দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সহ্য করেছে, আর নয়।” তবে আদালতের রায়ে শুধু স্রেথাই নয়, তার পুরো মন্ত্রিসভাও বরখাস্ত হয়েছে এবং নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে সংসদ এখন বৈঠকের জন্যে প্রস্তুত।

প্রসঙ্গত, স্রেথার বিরুদ্ধে পিচিটের নিয়োগকে কেন্দ্র করেই মামলা হয়েছে, যিনি বিলিয়নেয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিনের পরিবারের সঙ্গে যুক্ত একজন আইনজীবী। জানা হয়েছে, পিচিট, ২০০৮ সালে দুর্নীতি-সম্পর্কিত একটি অপরাধের জন্য ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। এরপর তিনি স্রেথাকে বাঁচানোর জন্য মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও থাইল্যান্ডের প্রাক্তন জান্তা স্রেথার বিরুদ্ধে মামলা করেন। যে রায়ে স্রেথাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রায়টি থাই রাজনীতিতে রক্ষণশীল প্রতিষ্ঠা এবং প্রগতিশীল দল যেমন ফেউ থাই এবং এর নতুন প্রতিদ্বন্দ্বী এমএফপি-র মধ্যে পুরানো বিভাজন তুলে ধরেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00