Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগে ছিলেন কুখ্যাত বন্দুকবাজ, মেয়রের দায়িত্ব বদলে দিল জীবন

এখন সে আর ট্রিগারহ্যাপি নয়।

Share:

আন্তর্জাতিকডেস্ক: আফগানিস্তানে মেমানার মেয়র কুখ্যাত বন্দুকবাজ দামাউল্লাহ মহিবুল্লাহ মোওয়াফাক। যদিও নতুন দায়িত্ব নেওয়ার পর তাঁর জীবন বদলে গিয়েছে। অস্ত্র তাঁর সর্বক্ষণের সঙ্গী হলেও এখন সে আর ট্রিগারহ্যাপি নয়। প্রতিদিনের হিসেব সামালানোর পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য গ্রহণ করতে হয় পরিকল্পনা।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মেমানা প্রদেশের মেয়রপদে দামাউল্লাহ আসীন হন গত নভেম্বরে। তালিবান আফগানিস্তান দখলের পর তিনমাস বাদে। সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘হাতে আগ্নেয়াস্ত্র তুলে নেওয়ার সময় আমার লক্ষ্য ছিল আফগানিস্তানকে বিদেশ শাসন থেকে মুক্ত করা। আফগানিস্তানের সব মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা। এখন আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত আফগানিস্তান গঠনের পাশাপাশি উন্নত আফগানিস্তান নির্মাণ।’

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রতিদিন দফতরে যাওয়ার আগে মেমানার মেয়র এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শুনতে চান। জানতে চান তাদের অভাব-অভিযোগের কথা। আপাতত মসৃণ রাস্তা নির্মাণের কাজে হাত দিয়েছেন। সেই সঙ্গে যে সব এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে, সেই সব জায়গায় পরিশ্রুত পানীয়জল পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন।

জানা গিয়েছে, মেয়র দামাউল্লাহ মহিবুল্লাহ মোওয়াফাকের আওতাধীন এলাকায় এক লক্ষ মানুষ বসবাস করেন। মেয়র হিসেবে তাঁকে পেয়ে এলাকার মানুষ বেশ খুশি। এলাকার এক বাসিন্দা সঈদ আহমেদ শাহ ঘেয়াসি জানিয়েছেন, নতুন মেয়র অত্যন্ত শিক্ষিত। মেয়রপদে ওনাকে পাওয়ায় আমরা খুশি। মানুষের সমস্যা দূর করতে তিনি বদ্ধপরিকর। আশা করা যায় উনি, ভালোভাবেই কাজ করবেন।

আরও পড়ুন  আফগানিস্তানে পূর্ণ হল তালিবান শাসনের একশোদিন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00