Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানবাধিকার কমিশন তুলেই দিল তালিবান সরকার

তালিবান সরকারের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে, আর্থিক সঙ্কটের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।]

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচন কমিশন আগেই ভেঙে দিয়েছিল। এবার মানবাধিকার কমিশন অবলুপ্ত করল আফগানিস্তানের তালিবান সরকার। শুধু মানবাধিকার কমিশন নয়, আরও চারটি দফতর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কট্টরপন্থী সরকারের শীর্ষ আধিকারিকরা। আচমকাই গুরুত্বপূর্ণ দফতরগুলিকে কেন তুলে দেওয়া হল, সে বিষয়ে তালিবান সরকারের উপমুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানির ব্যাখ্যা, ‘এই বিভাগগুলিকে প্রয়োজনীয় বলে মনে করা হয়নি। তাই বিলুপ্ত করা হয়েছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মানুষের মৌলিক অধিকারে যে তাদের বিশ্বাস নেই, এই সিদ্ধান্তে সেটাই প্রমাণ করেছে তালিবানরা।’

গত বছরের অগস্টে রাজনৈতিক পালাবদলের পরে কাবুলিওয়ালার দেশের কুর্সিতে আসীন হয়েছিল তালিবানরা। আর কট্টরপন্থী সংগঠনটি ক্ষমতায় বসতেই প্রমাদ গুনেছিলেন সাধারণ আফগানরা। বিশেষ করে প্রথম তালিবান জমানার দুঃস্বপ্ন তাদের তাড়া করে বেরিয়েছিল। যদিও তালিবানদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথমবারের ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয়বার হবে না। কিন্তু তা যে কথার কথা ছিল, তা সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছে।

মেয়েদের শিক্ষার ক্ষেত্রে রাশ টানার পাশাপাশি নির্বাচন কমিশনের অবলুপ্তি ঘটানো হয়েছিল। এবার মানবাধিকার কমিশনও তুলে দেওয়া হল। যদিও তালিবান সরকারের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে, আর্থিক সঙ্কটের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ মার্কিন তুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলি আফগানিস্তানের প্রচুর অর্থ আটকে রেখেছে। বার বার অনুরোধ জানানো সত্বেও সেই রিজার্ভ ফেরত দিচ্ছে না। ফলে সরকারের একাধিক দফতর চালানো মানে সাদা হাতি পোষার মতো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।

মানবাধিকার কমিশন ছাড়া সোমবার আরও যে চারটি দফতর বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সেগুলি হল, হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), একসময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন। এরমধ্যে এইচসিএনআরের শীর্ষে ছিলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00