Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর কোরিয়ার হামলার ভয়ে দক্ষিণ কোরিয়ায় জারি সামরিক আইন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া যে কোনও হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) তড়িঘড়ি দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন বা মার্শাল ল জারি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ুল। এদিন আচমকাই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশে সামরিক আইন জারি কররার কথা ঘোষণা করেন তিনি। আর ওই ঘোষণার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। অনেকেই যুদ্ধ বাঁধার আশঙ্কায়  নিত্যপ্রয়োজনীয় জিনিস আগাম মজুত করতে বিভিন্ন দোকান ও শপিং মলে ভিড় জমিয়েছেন।

গত কয়েক দশক ধরেই দক্ষিণ ও উত্তর কোরিয়ার জ্ঞাতি শত্রুতা চরমে পৌঁছেছে। ইদানিং উত্তর কোরিয়ার তরফ থেকে একাধিক দূরপাল্লার মারাত্মক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মতিগতি নিয়ে যথেষ্টই সন্দিহান ছিলেন দক্ষিণ কোরিয়ার শাসকরা। গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, যে কোনও সময় দক্ষিণ কোরিয়ার উপরে আক্রমণ চালাতে পারে উত্তর কোরিয়া। আর সেই খবর পাওয়ার পরেই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি সামরিক আইন জারি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, এদিন আচমকাই জাতির উদ্দেশে ভাষণ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। ভাষণে দেশে সামরিক আইন জারির কথা ঘোষণা করে তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়ার সুরক্ষায় এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে প্রতিহত করতে সামরিক আইন জারি অনিবার্য হয়ে পড়েছিল।’ তবে সামরিক আইনের আওতায় কী কী পদক্ষেপ নেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি ইয়ুল। যদিও প্রেসিডেন্টের আচমকা সামরিক আইন জারির সিদ্ধান্তকে হঠকারী বলে আখ্যা দিয়েছে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00