Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোনালিসার ছবিতে স্যুপ ছিটিয়ে বিক্ষোভ প্রদর্শন, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : মোনালিসার ছবিতে সুপ ছিটিয়ে প্রতিবাদ দেখালেন বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘটেছে প্যারিসের লুভর মিউজিয়ামে। রবিবার এই অভিনব কায়দাতেই প্রতিবাদ জানাতে দেখা গেল দুই বিক্ষোভকারীকে।

জানা গিয়েছে, রবিবার লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিতে লাল ও কমলা রঙয়ের সুপ ছিটিয়ে বিক্ষোভ দেখান দুই জন মহিলা। সম্প্রতি এএফপি সংবাদ সংস্থার তরফে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে মোনালিসার ছবিতে সুপ ছিটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে এই কাণ্ড ঘটালেন ওই দুই মহিলা। এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা জানান, ‘আমরা জানতে চাই, কোনটা খুব গুরুত্বপূর্ণ। ছবি আঁকা নাকি সুষম খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া?’ একইসঙ্গে তাঁরা জানান, দেশের কৃষি ব্যবস্থা ভেঙে পডছে। কৃষকদের মৃত্যু হচ্ছে। কৃষকরা তাঁদের ন্যায্য প্রাপ্য পাচ্ছেন না। সেইকারণেই এই বিক্ষোভ।‘ উল্লেখ্য, সম্প্রতি বিক্ষোভ প্রশমনের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল অট্টাল। কিন্তু তা সত্বেও দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানো হচ্ছে।

এর আগেও মোনালিসার ছবিকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটেছে। ২০২২ সালের মে মাসে মোনালিসার ছবিকে লক্ষ্য করে কাস্টার্ড পাই ছুড়ে মেরেছিলেন ৩৭ বছর বয়সি এক ব্যক্তি। তাঁর মতে, যিনি এই ছবি এঁকেছেন, তিনি বাস্তব পরিস্থিতির কথা চিন্তা করেননি। যদিও সেইসময় ছবিটি মোটা কাঁচের গ্লাস দিয়ে ঘেরা থাকায় ছবিটির কোনও ক্ষতি হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00