Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভুটানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন শেরিং তোবগে। সদ্য সমাপ্ত নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে জয়ী হয়েছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এবার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন শেরিং তোবগে। এর আগেও প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শেরিং তোবগে।

এবারে ভুটানে ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসনেই জয় পেয়েছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান তেন্দ্রেল পার্টি। যদিও সদস্য দায়িত্ব থেকে চলে যাওয়া লোটে শরিংয়ের দল দ্রুপ নিয়ামরুপ শোগপা কোনও আসনে জয় লাভ করেনি। ২০০৮ সালে ভুটানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর এই নিয়ে চতুর্থবার নির্বাচন হল ভুটানে। ৩৮,৩৯৪ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই ভুটানে মোট জনসংখ্যা ৭ লক্ষ ২৭ হাজার ১৪৫ জন। তারমধ্যে প্রায় পাঁচ লাখ ছিল ভোটার। এবারে বেশিরভাগই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

এর আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শেরিং তোবগে। রাজনীতির পাশাপাশি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এবারের নির্বাচনে শেরিংয়ের দলের মূল প্রচার ছিল দেশের আর্থিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্যে। গত কয়েক মাস ধরে খাদ্য সংকটে ভুগছে ভুটান। দেশের প্রতি আট জনের মধ্যে একজন খাদ্য নিরাপত্তায় ভুগছেন। খাদ্য নিরাপত্তা ছাড়াও ভুটানে রয়েছে বেকারত্বের সমস্যা। এবার নির্বাচনে প্রচারে নেমে শেরিং এই সব দূরীকরণের ওপরই বেশি জোর দিয়েছেন। শেরিংয়ের এই প্রচারে সাড়াও দিয়েছেন ভুটানের আম জনতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00