Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাবুলে তালিবান সেনাছাউনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত বহু

আহত বহু, ভর্তি নিকটবর্তী হাসপাতালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিন কাবুল সাক্ষী রইল ভয়াবহ বিস্ফোরণের। এখানকার সেনা ছাউনি লক্ষ্য করে কে বা কারা হামলা চালিয়েছে। বহু সেনাকর্মীর মৃত্যু হওয়ার আশঙ্কা থাকছে। 

হামলার খবর দিতে গিয়ে তালিবান সরকারের মুখপাত্র আবদুল নাফি টাকুর জানিয়েছেন, কাবুল বিমানবন্দর সংলগ্ন একটি সেনাছাউনিতে বড় ধরনের হামলা হয়েছে। হামলায় বহু মানুষের প্রাণ হানির আশঙ্কা করা হচ্ছে। কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। কোনও সন্ত্রাসবাদী সংগঠনের তরফ থেকেও বিবৃতি জারি হামলার দায় স্বীকার করা হয়নি। তদন্ত চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া শুরু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, হামলা হয়েছে স্থানীয় সময় সকাল আটটায়। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা। কিছুক্ষণ বাদে দেখা যায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। সেনা ছাউনি জ্বলছে। সেনা ছাউনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তালিবান সেনা। তারা এলাকা ঘিরে ফেলে। আহতদের যুদ্ধকালীন তৎপরতায় নিয়ে যাওয়া হয় নিকবর্তী হাসপাতালে। কতজন প্রাণ হারিয়েছেন বা কতজন আহত হয়েছেন, সে ব্য়াপারে এই খবর লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। বিমানবন্দর যাওয়া এবং বিমানবন্দর থেকে আসার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন লেগে গিয়েছে বলে খবরে প্রকাশ। 

কিছুদিন আগে কাবুলের একটি হোটেলেও হামলা হয়। 

আরও পড়ুন আইএসের হামলায় অন্ধকারে কাবুল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00