Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধ বিদ্যালয়, বাধ্য হয়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছেন আফগান মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেনা আফগানিস্তানের মেয়েরা। আফগানিস্তানে নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবানেরা। তবে ইসলামিক ধর্মীয় বিদ্যালয়গুলির দ্বার খোলা রেখেছিল। তাই পড়াশোনা চালিয়ে যেতে নতুন করে মাদ্রাসায় ভর্তি হচ্ছেন আফগান নারীরা, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

চলতি বছরের শুরুর দিকে ইউনেস্কোর তরফে একটি প্রতিবেদনে বলা যে, প্রায় ২.৫ মিলিয়ন আফগান মেয়ে ও তরুণী শিক্ষা ব্যবস্থায় প্রবেশাধিকার পায়নি। ১.২ মিলিয়ন মেয়েরা  মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার থেকে বঞ্চিত হয়েছে। আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ২০,০০০ এরও বেশি মেয়ে সরকার পরিচালিত মাদ্রাসায় পড়াশোনা করছে। এসব ধর্মীয় বিদ্যালয়ে অধ্যয়নরত বালিকা ও যুবতীর মোট সংখ্যা ৯৫ হাজার। বেসরকারি মাদ্রাসাগুলিতেও ছাত্রী ভর্তি করানো হচ্ছে।

২০২১ সালে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। প্রথমে নারী শিক্ষায় কঠোরতা না নিলেও পরবর্তীকালে এদের আমলে নারীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। তালিবান বর্তমানে ১১-১২ বছর বয়সী মেয়েদের ধর্মীয় বিদ্যালয়ে পড়ার অনুমতি দেয়৷

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00