Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে ফের নির্বাচনের আর্জি খারিজ করলেন রিগিংয়ে অভিযুক্ত প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভুরিভুরি অভিযোগ উঠেছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বুধবার ওই মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি কাজী ফয়েস ঈশার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, খোদ দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধেই নির্বাচনে রিগিংয়ে মদত জোগানোর মতো বিস্ফোরক অভিযোগ রয়েছে। যার বিরুদ্ধে রিগিংয়ে ইন্ধনের মতো অভিযোগ রয়েছে তিনি কীভাবে রিগিংয়ের অভিযোগ তুলে দায়ের মামলা শুনলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভুরিভুরি অভিযোগ তুলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই-সহ একাধিক দল। এমনকি রাওয়ালপিন্ডির বিভাগীয় কমিশনার তথা পদস্থ আমলা লিয়াকত আলি চাথাও একই অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, ভোট গণনার ক্ষেত্রে চরম জালিয়াতি হয়েছে। ইমরান খানের সমর্থিত প্রার্থীদের হাজার-হাজার ভোট বাতিল করা হয়েছে। আর ভোটে ওই রিগিংয়ে মদত জুগিয়েছেন দেশের প্রধান বিচারপতি কাজী ফয়েস ঈশা ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা।

প্রহসনের ভোট বাতিলের দাবিতে পাকিস্তান সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সেনা আধিকারিক আলী খান। তিনি আর্জিতে ৮ ফেব্রুয়ারির ভোট বাতিল করে ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচনের আবেদন করেছিলেন। অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে নিজেই ওই মামলার শুনানি করার সিদ্ধান্ত নেন পাক সেনাপ্রধান আসিম মুনিরের পোষ্যভৃত্য হিসাবে পরিচিত প্রধান বিচারপতি। বুধবার একতরফা মামলার শুনানি করে নির্বাচন বাতিলের আর্জি খারিজ করে দেন। এদিন শুনানিতে নিজের বক্তব্য পেশের অনুমতি চেয়েছিলেন পিটিআই নেতা শওকত বাসেরা। তাঁকে অনুমতি দেওয়া হয়নি। উল্টে আদালতের বাইরে মামলা নিয়ে কোনও কথা বললে ব্যবস্থা নেওয়া হবে বলেও গুন্ডার মতো হুমকি দেন প্রধান বিচারপতি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00