Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা মারা গিয়েছে, দাবি রাশিয়ার

রবিবার ৫৩ দিনে পা দিয়েছে যুদ্ধ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিন হাজার নয়, চলতি যুদ্ধে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা প্রাণ হারিয়েছে বলে শনিবার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ। তাঁর দাবি, ‘সবচেয়ে বেশি ইউক্রেনীয় সেনা মারা গিয়েছে মারিউপোলে। ওই শহরটিতে রুশ সেনাদের হামলায় ৪ হাজারের বেশি সেনার ভবলীলা সাঙ্গ হয়েছে।’ পাশাপাশি আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে রুশ সেনা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। রবিবার ৫৩ দিনে পা দিয়েছে যুদ্ধ। চলতি শতাব্দীর ভয়াবহ যুদ্ধে যুযুধান দুই শিবিরের কত সেনা প্রাণ হারিয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। ইউক্রেনের পক্ষ থেকে ২০ হাজারের বেশি রুশ সেনার মৃত্যুর দাবি করা হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে নিজেদের দেশের সেনা মৃত্যু নিয়ে পরিস্কারভাবে কোনও তথ্য দেওয়া হয়নি।

শুক্রবারই মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ‘রুশ হামলায় এখনও পর্যন্ত ২৫০০ থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে।’ যদিও তাঁর সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলেনস্কির দাবিকে খারিজ করে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ পাল্টা দাবি করেছেন, ‘এখনও পর্যন্ত রুশ সেনার হামলায় ২৩ হাজার ৩৬৭ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। সংখ্যাটি আরও বেশী হতে পারে। প্রাণ বাঁচাতে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। অনেকেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00