Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন সেনার পোশাক পরে হামলা রাশিয়ার

প্রাণ হারিয়েছেন শতাধিক ইউক্রেনের নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সেনার পোশাক পরে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। সে দেশের উপ-প্রতিরক্ষামন্ত্রীর বয়ান উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কিয়েভের একটি সংবাদমাধ্যম তাদের টুইটার হ্যান্ডেলেও এই বিষয়ে টুইট করেছে। তাদের টুইট, ‘রুশ সেনা ইউক্রেন সেনাবাহিনীর দুটি ট্রাক কবজা করেছে। গুলি করে সেনাদের খতম করে তারা তাদের পোশাক পরে হামলা চালাচ্ছে।’

আগ্রাসনের কয়েক ঘণ্টার মধ্যে প্রাণ হারিয়েছেন শতাধিক ইউক্রেনের নাগরিক। প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, কিয়েভ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ সেনা। রাজধানী কিয়েভের ওপর এদিন সকালে বোমা বর্ষণ শুরু করে রুশ সেনা। বোমা হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।জ্বলছে সেখানকার বাড়ি-ঘর। যারা বেঁচে, তারা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালাচ্ছেন। প্রেসিডেন্ট পুতিন আমেরিকাকে জানিয়েছে, তারা যেন কোনওভাবেই নাক গলানোর চেষ্টা না করে। করলে পরিণাম ভালো হবে না। প্রেসিডেন্টের এই হুমকির জেরে আমেরিকা ও তাদের মিত্রশক্তি ইউক্রেনের পাশে দাঁড়াতে সাহস করছে না বলেই মত আন্তর্জাতিক রাজনৈতিকমহলের। ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার নিজের ফেসবুক পেজে এই আগ্রাসনের নিন্দা করে আমেরিকা ও তাদের মিত্রদেশগুলির ভূমিকায় সরব হয়েছেন।

ফেসবুক পেজে লিখেছেন, ইউক্রেনের ওপর রাশিয়া যখন বিনা প্ররোচনায় হামলা চালিয়ে যাচ্ছে আর বিশ্বের শক্তিশালী রাষ্ট্র দূর থেকে মজা লুঠছে। ইউক্রেনকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির নিরিখে নিরাপত্ত পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। পরিস্থিতি আগামীদিনে আরও ভয়াবহ হয়ে উঠবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00