Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন যুদ্ধের দায়িত্বে এবার রাশিয়ার ‘কশাই সেনাপতি’, আসছে আরও ভয়ংকর দিন?

ডিভোরনিকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাবরই প্রিয় পাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেনে আসতে চলেছে আর ভয়ংকর দিন! কারণ এবার রুশ সেনাকে কম্যান্ড করার দায়িত্ব পেলেন রাশিয়ার ‘কশাই সেনাপতি’ জেনারেল আলেকজান্ডার ডিভোরনিকভ। পুতিন ঘনিষ্ঠ এই রুশ সেনাপ্রধান যে ঠিক কতটা ভয়ংকর এবং নৃশংস তা আগেই প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। বলা হয় চেচনিয়ায় সংঘটিত দ্বিতীয় যুদ্ধ এবং সিরিয়ার যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ডিভোরনিকভ এবং তখনই গোটা বিশ্ব পেয়েছিল তাঁর নৃশংসতার পরিচয়। সিরিয়ার যুদ্ধের সময়ে কি হাল হয়েছিল সেই দেশের সাধারণ মানুষের তা সকলেরই জানা। ফলে তিনি ইউক্রেন সংঘাতের দায়িত্ব পাওয়ার পরে আরও কতটা ভয়ংকর হবে ইউক্রেনের পরিস্থিতি, তাই নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

ডিভোরনিকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাবরই প্রিয় পাত্র। ২০১৬ সালে রুশ প্রেসিডেন্ট পুতিন জেনারেল ডিভোরনিকভকে ‘হিরো অব রাশিয়া মেডেল’ প্রদান করেন। অন্যদিকে সিরিয়ার যুদ্ধের পরপরই ডিভোরনিকভকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছিল সিরিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফারেস আল-বায়োশ। উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বরে, ডিভোরনিকভ সিরিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর প্রথম কমান্ডার ছিলেন। ২০১৬ সালে তিনি সিরিয়ায় সামরিক অভিযানের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই শুরু হয় নির্বিচারে গণহত্যা। এই ঘটনার ভয়াবহতা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এমনকি অনেকের মতে ওই যুদ্ধে সিরিয়ার মানুষের ওপর রাসায়নিক অস্ত্রও ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন ডিভোরনিকভ। যদিও এবারের মতো সেই সময়েও এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল মস্কো।

অন্যদিকে ডিভোরনিকভ এমন সময়ে রুশ সেনার কম্যান্ডের দায়িত্বে আসছেন যখন রীতিমতো বিশ্বজুড়ে শোরগোল পড়েছে রুশ সেনার ভয়াবহতাকে কেন্দ্র করে। সৌজন্যে ইউক্রনের বুচা শহরের ভয়াবহতা। এই বুচা গণহত্যার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড অবধি করা হয়েছে রাশিয়াকে। ফলে প্রশ্ন উঠছে বুচার পরিকল্পনাও ডিভোরনিকভের ছিল কিনা। তবে সত্যি, মিথ্যে যাই হোক না কেন ডিভোরনিকভের উপস্থিতিতে আগামীকে যে আরও ভয়ঙ্কর হতে চলেছে ইউক্রেন রাশিয়া সংঘাত, এটা এক কথায় মেনে নিয়েছেন বিশ্বের প্রায় সব বিশেষজ্ঞ মহলই। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00