Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তালিবানকে ‘নিষিদ্ধ’ তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাশিয়ার

পুতিনের আশা, তালিবান সরকার ইতিবাচক ভূমিকা নেবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবান জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া।  সে দেশের সরকারি প্রচারমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট একটি আলোচনাচক্রে জানান, আশা করা যায় আফগানিস্তানে তালিবান সরকার ইতিবাচক ভূমিকা নেবে। কাবুলের সঙ্গে ক্রেমলিন সব ধরনের আলোচনার দরজা খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে তালিবান সরকারকে রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেবে।   

জানা গিয়েছে, ওই আলোচনাচক্রে রুশ প্রেসিডেন্ট বলেছেন, তালিবানের এক প্রতিনিধিদলকে মস্কোয় আসার আমন্ত্রণ করা হয়েছে। কাবুলের সঙ্গে রাশিয়া সব ধরনের যোগাযোগ চালিয়ে যাবে।রুশ প্রেসিডেন্টে পুতিন তাঁর সিদ্ধান্ত কার্যকর করলে তা ব্যতিক্রম ঘটনা হয়ে থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে মস্কো আলোচনাচক্র আয়োজিত হয়। সেই আলোচনাচক্রে রাশিয়া, চিন, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেখানে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একটি বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, ভারতও সিদ্ধান্ত নিয়েছে, মানবিকদিক থেকে তারা আফগানিস্তাকে সাহায্য করবে।

উল্লেখ করা যেতে পারে, সমস্যায় জর্জরিত আফগানিস্তান আর্থিক সাহায্য চেয়ে আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হলেও কোনও দেশ এখনও পর্যন্ত তালিবান সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। স্বাভাবিকভাবেই কাবুল গলাবুক জলে ডুবে রয়েছে। মস্কো এই সিদ্ধান্ত কার্যকর করলে আন্তর্জাতিক মহল কাবুলকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কি না, সেটাই দেখার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00