Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জওয়ানদের মনোবল বাড়াতে সামরিক ছদ্মবেশে যুদ্ধের ময়দানে পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রক্তক্ষযী সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়া এবং ইউক্রেনের উপরে চাপ সৃষ্টি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণা না করা হলে দুই দেশের উপরে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে হুঙ্কারও ছুড়েছেন। কিন্তু মার্কিন অধীশ্বরের সেই হুঙ্কারে কর্ণপাতই করছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্টে সেনা বেশে ইউক্রেন সীমান্ত লাগোয়া যুদ্ধক্ষেত্রে গিয়ে রুশ সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা চালিয়েছেন। দেশের সেনা সদস্যদের সামনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পুতিনের এহেন ভূমিকার পরেই যুদ্ধবিরতির ভবিষ্যত নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রুশ সংবাদমাধ্যম ‘মস্কো টা্ইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই বুধবার (১২ মার্চ) অতর্কিতে কুরস্ক সীমান্তে হাজির হন প্রেসিডেন্ট পুতিন। সেনা জওয়ান ও আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের উ‍ৎসাহিত করেন। তার পরে এক ঘাঁটি থেকে সেনা জওয়ান ও আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাজ হল শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। যারা কুরস্ক অঞ্চলে ঢুকে বসে রয়েছে এবং এখনও এখানে যুদ্ধ করছে তাদের নিকেশ করে যত তাড়াতাড়ি সম্ভব ভূখণ্ড সম্পূর্ণরূপে দখল মুক্ত করা।’ ইউক্রেনের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ একাধিক দেশের সেনারা যুদ্ধ চালাচ্ছে। তাঁদের হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের শত্রুদের (ইউক্রেন) হয়ে যে সব বিদেশি সেনা যুদ্ধ করতে গিয়ে আটক হয়েছে তাদের ‘সন্ত্রাসী’ হিসাবে বিবেচনা করা হবে। বিদেশী ভাড়াটে সৈন্যরা জেনেভা কনভেনশনের অধীনে সুরক্ষিত নয়।’

উল্লেখ্য, গত বছরের অগস্টে ইউক্রেনীয় সেনা অতর্কিতে হামলা চালিয়ে কুরস্কে প্রবেশ করে এবং সুদজা শহর ও আশেপাশের এলাকাগুলো নিজেদের দখলে নেয়। গত কয়েক মাস ধরে রক্তক্ষয়ী লড়াই চলছে। তবে সমরাস্ত্রের অভাবে কিয়েভের সেনারা বেশ দুর্বল হয়ে পড়েছে এবং রাশিয়ান বাহিনী উল্লেখযোগ্য এলাকা পুনরুদ্ধার করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00