Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও একটি তৈলচিত্রে স্যুপ ছুড়ে প্রতিবাদ ফ্রান্সে

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘মোনালিসা’-এর পর আরও একটি তৈলচিত্রে স্যুপ ছুড়ে মারলেন বিক্ষোভকারীরা। ফ্রান্সের দক্ষিণ পূর্বে লিওঁ শহরের জাদুঘরে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন লিওঁ শহরের মেয়র।

জানা গিয়েছে, যে তৈলচিত্রটিতে স্যুপ ছোড়া হয়েছে, সেটি ক্লদ মোনের আঁকা ‘লু পান্ত’। লিওঁ শহরের যে জাদুঘরে এই ঘটনাটি ঘটেছে, সেখানে মোনের আঁকা ছবিতে স্যুপ ছুড়ে মারেন দুই ব্যক্তি। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ছবিটি যেহেতু কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, তাই বিশেষ কোনও ক্ষতি হয়নি। তবে ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মোনার আঁকা ছবিটি ১৮৭২ সালে আঁকা। ফ্রান্সের পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছিল। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন লিওঁ শহরের মেয়র।  

এর আগে লিওনার্দো ভিঞ্চির আঁকা ছবি মোনালিসায় স্যুপ ঢেলে বিক্ষোভ দেখিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেই ঘটনায় বিক্ষোভকারীদের সাজাও দেয় প্যারিসের আদালত। হামলাকারী দুই ব্যক্তিকে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার আদেশ দিয়েছে বিচারক। শুধু লিওনার্দো দ্য ভিঞ্চির এই ছবিটিই নয়, এর আগে চিত্রশিল্পী মোনের আঁকা ছবিতে হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের জার্মানির পটসডমের একটি জাদুঘরে এই একই ধরনের ঘটনা ঘটেছিল।

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00