Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনকে বাইরে থেকে কেউ সাহায্য করলে হাত কেটে দেব: পুতিন

পরমাণু হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বার্তা পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ভুলেও কেউ যেন সাহায্য করার চেষ্টা না করে। করলে হাত কেটে ফেলে দেব।

এমনই হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে সে দেশের সাংসদদের সঙ্গে কথা বলছিলেন রুশ প্রেসিডেন্ট। প্রেসিডন্টে বলেন, ‘বাইরে থেকে কেউ যদি ইউক্রেনকে সাহায্য করে এবং সেটা যদি রাশিয়ার অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেয়, তাহলে মস্কো কড়া পদক্ষেপ করতে বাধ্য থাকবে। আমাদের দায়িত্ব হবে সেই আগ্রাসনকে প্রতিহত করা। প্রয়োজনে  ক্ষেপণাস্ত্র হামলা হবে। পরমাণু হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের কাছে সব ধরনের অস্ত্র রয়েছে। সেই সব অস্ত্রের ব্যবহার করতে রাশিয়া দ্বিধা করবে না।’

আন্তর্জাতিকমহলের একাংশ মনে করছে, প্রেসিডেন্ট পুতিনের এই হুমকির মূলত আমেরিকা এবং তাদের মিত্রদেশ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলছেন, জার্মানিতে সম্প্রতি পশ্চিমের রাষ্ট্রগুলি শীর্ষনেতারা বৈঠকে বসেন। ওই বৈঠকে ইউক্রেনকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করার বিষয়ে আলোচনা হয়। মার্কিন বিদেশ সচিব লয়েড অস্টিন তো রাখঢাক না করেই জানিয়েছে, ইউক্রেনকে যে কোনও মূল্যে জেতাতে হবে। তার জন্য প্রয়োজনে সে দেশকে অস্ত্র সাহায্য করা যেতে পারে। অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানিও। তারা যাতে কোনওভাবে ইউক্রেনকে সাহায্য করার চেষ্টা না করে, তার জন্য আগে থেকে তাদের সতর্ক করে দিলেন প্রেসিডেন্ট পুতিন।

উল্লেখ করা যেতে পারে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

আরও পড়ুন ইউক্রেনের ক্রেমিন্না শহরের দখল নিল রাশিয়া

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00